(৫৩৫) ফাযায়িলে সলাত [হাদিসের সীমা (৭৩ - ১৫১), সর্বমোট হাদিসঃ ৮০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ২৯টি]


মাসজিদ ঝাড়– দেয়ার ফযীলাত




49160 OK

(১২৩)

সহিহ হাদিস


আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

একজন কালো বর্ণের পুরুষ অথবা কালো বর্ণের মহিলা মাসজিদ ঝাড়ু দিতো। অতঃপর সে মারা গেলো। কিন্তু নবী (সাঃ) তা জানতেন না। একদা নাবী (সাঃ) তার সম্পর্কে জিজ্ঞেস করে বললেন, তার খবর কি? সাহাবীগণ বলেন, সে মারা গেছে, হে আল্লাহর রাসূল! নবী (সাঃ) বললেন : তোমরা আমাকে খবর দিলে না কেন? তারা লোকটির কাহিনী বলে বললো, সে তো এরূপ এরূপ ছিল। বর্ণনাকারী বলেন, তারা তাকে যেন খাটো করলো। আমাকে তার কবরটা দেখিয়ে দাও। অতঃপর তিনি (সাঃ) তার কবরের নিকট গেলেন এবং তার জানাযার সলাত আদায় করলেন। [সহিহ ফাযায়েলে আমল : ১২৩]


[হাদীস সহীহ : সহীহুল বুখারী হা/১২৫১- হাদীসের শব্দাবলী তার, ইবনু মাজাহ হা/১৫৩০।]


হাদিসের মান : সহিহ হাদিস



49161 OK

(১২৪)

সহিহ হাদিস


‘আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (সাঃ) আদেশ করেছেন মহল্লায় মাসজিদ নির্মাণ ও মাসজিদকে পরিচ্ছন্ন ও সুগন্ধিময় করে রাখতে। [সহিহ ফাযায়েলে আমল : ১২৪]


[হাদীস সহীহ : আবূ দাঊদ হা/৪৫৫, তিরমিযী হা/৫৯৪- হাদীসের শব্দাবলী উভয়ের, শায়খ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন।]


হাদিসের মান : সহিহ হাদিস