(৫৩৫) ফাযায়িলে সলাত [হাদিসের সীমা (৭৩ - ১৫১), সর্বমোট হাদিসঃ ৮০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৩১টি]


মাসজিদে লেগে থাকার ফাযীলাত




49158 OK

(১২১)

সহিহ হাদিস


আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাঃ) বলেছেন : আল্লাহ্ সাত শ্রেণীর লোককে ক্বিয়ামাতের দিন তাঁর ছায়ায় আশ্রয় দিবেন। যে দিন তাঁর ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না। (১) ন্যায়পরায়ণ শাসক, (২) যে যুবক আল্লাহর ‘ইবাদাতে রত থাকে, (৩) যার অন্তর মাসজিদের সাথে সম্পৃক্ত থাকে, (৪) এমন দু’ব্যক্তি যারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালবাসে এবং আল্লাহর জন্য কেবল পরস্পরে ভালবাসায় মিলিত অথবা পৃথক হয়, (৫) ঐ ব্যক্তি, যাকে কোন সুন্দরী উচ্চ বংশীয় ভদ্র মহিলা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য নিজের দিকে আকৃষ্ট করে আর সে বলে, আমি আল্লাহর ‘আযাবকে ভয় করি, (৬) যে ব্যক্তি গোপনে সদাক্বাহ করে। এমন কি তার বাম হাত জানে না ডান হাত কি খরচ করছে, (৭) যে ব্যক্তি নির্জনে আল্লাহর স্মরণকালে তার দু'চোখ অশ্রুসিক্ত হয়। [সহিহ ফাযায়েলে আমল : ১২১]


[হাদীস সহীহ : সহীহুল বুখারী হা/৬২০]


হাদিসের মান : সহিহ হাদিস



49159 OK

(১২২)

সহিহ হাদিস


আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাঃ) বলেছেন : যতক্ষণ কোন মুসলিম ব্যক্তি মাসজিদে সলাত ও যিকিরে মশগুল থাকে,আল্লাহ্ তার প্রতি এরূপ সন্তোষ প্রকাশ করে থাকেন, যেরূপ প্রবাসী তার প্রবাস থেকে ফিরে এলে তার ঘরের লোকেরা তাকে পেয়ে খুশি হয়ে থাকে।৮৪ [সহিহ ফাযায়েলে আমল : ১২২]


[৮৪ হাদীস সহীহ : ইবনু মাজাহ হা/৮০০- শায়খ আলবানী বলেন হাদীসটি সহীহ এবং তা বুখারী ও মুসলিমের শর্তে, যেমনটি হাকিম বলেছেন।]


হাদিসের মান : সহিহ হাদিস