(৫৩৫) ফাযায়িলে সলাত [হাদিসের সীমা (৭৩ - ১৫১), সর্বমোট হাদিসঃ ৮০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ৬টি] [অবশিষ্ট হাদিসঃ ৭০টি]


উযূ করে সলাত আদায়ের ফাযীলাত




49119 OK

(৮২)

সহিহ হাদিস


‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন একদা রাসূলুল্লাহ্ (সাঃ) পূর্ণাঙ্গরূপে উযূ করার পর বললেন। যে ব্যক্তি আমার ও উযূর ন্যায় উযূ করার পর একাগ্রচিত্তে দু’ রাক’আত সলাত আদায় করবে এবং এ সময় অন্য কোন ধারণা তার অন্তরে উদয় হবে না। তাহলে তার পূর্বেকার সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। [সহিহ ফাযায়েলে আমল : ৮২]


[হাদীস সহীহ : সহীহুল বুখারী হা/১৫৫]


হাদিসের মান : সহিহ হাদিস



49120 OK

(৮৩)

সহিহ হাদিস


‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাঃ)- কে বলতে শুনেছি : কোন মুসলিম উত্তমরূপে উযূ করে সলাত আদায় করলে পরবর্তী ওয়াক্তের সলাত পর্যন্ত তার সমস্ত গুনাহ্ ক্ষমা করে দেয়া হয়।৫১ [সহিহ ফাযায়েলে আমল : ৮৩]


[৫১ হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/৫৬২শির্‌ক]


হাদিসের মান : সহিহ হাদিস



49121 OK

(৮৪)

সহিহ হাদিস


‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : যখন কোন মুসলিমের ফরয সলাতের সময় উপস্থিত হয়, তখন যদি কোন মুসলিম উত্তমরূপে উযূ করে এবং একান্ত বিনীতভাবে সলাতের রুকূ’ সাজদাহ্ ইত্যাদি আদায় করে তাহলে সে পুনরায় কবীরা গুনাহে লিপ্ত না হওয়া পর্যন্ত তার পূর্বেকার সমস্ত গুনাহ্-ক্ষমা হয়ে যায়। আর এরূপ সারা বছরই হতে থাকে। [সহিহ ফাযায়েলে আমল : ৮৪]


[৫২ হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/৫৬৫, হাদীসের শব্দাবলী তার।]


হাদিসের মান : সহিহ হাদিস



49122 OK

(৮৫)

সহিহ হাদিস


‘উসমান ইবনু ‘আফ্ফান (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : মহান আল্লাহ্ যেভাবে আদেশ করেছেন যদি কোন ব্যক্তি সেইভাবে উযূ করে এবং ফরয সলাতসমূহ আদায় করে তাহলে তার ফরয সলাতসমূহের মধ্যবর্তী সকল গুনাহ্ ক্ষমা হওয়ার জন্য যথেষ্ট। [সহিহ ফাযায়েলে আমল : ৮৫]


[হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/৫৬৯- হাদীসের শব্দাবলী তার, আহমাদ হা/৪০৬- শু’আইব আরনাউত্ব বলেন : এর সানাদ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ।]


হাদিসের মান : সহিহ হাদিস



49123 OK

(৮৬)

সহিহ হাদিস


‘উসমান ইবনু ‘আফ্ফান (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : যে ব্যক্তি উযূ করে সলাতের জন্য মাসজিদের দিকে যায় এবং তার মাসজিদে যাওয়া যদি সলাত ছাড়া অন্য কোন কারণে না হয় তবে তার অতীত জীবনের সব গুনাহ্ মাফ করে দেয়া হবে। [সহিহ ফাযায়েলে আমল : ৮৬]


[৫৪ হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/৫৭০]


হাদিসের মান : সহিহ হাদিস



49124 OK

(৮৭)

সহিহ হাদিস


‘উক্ববাহ ইবনু ‘আমির (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : কোন মুসলিম যখন উত্তমরূপে উযূ করে একাগ্রচিত্তে আল্লাহর দিকে রুজু হয়ে দাঁড়িয়ে দুই রাক’আত সলাত আদায় করে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। [সহিহ ফাযায়েলে আমল : ৮৭]


[৫৫ হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/৫৭৬]


হাদিসের মান : সহিহ হাদিস