(৫৩৫) ফাযায়িলে সলাত [হাদিসের সীমা (৭৩ - ১৫১), সর্বমোট হাদিসঃ ৮০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ৬টি] [অবশিষ্ট হাদিসঃ ৭৯টি]


ফাযায়িলে ত্বাহারাত - উযূ করার ফাযীলাত




49110 OK

(৭৩)

সহিহ হাদিস


আবু মালিক আল-আশ’আরী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। [সহিহ ফাযায়েলে আমল : ৭৩]


[হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/৫৫৬, আহমান শাকির বলেন (হা/২২৮০০, ২২৮০৬) : সানাদ সহীহ।]


হাদিসের মান : সহিহ হাদিস



49111 OK

(৭৪)

সহিহ হাদিস


ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাঃ) বলেছেন : পবিত্রতা ছাড়া সলাত কবুল হয় না। [সহিহ ফাযায়েলে আমল : ৭৪]


[হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/৫৫৭]


হাদিসের মান : সহিহ হাদিস



49112 OK

(৭৫)

সহিহ হাদিস


‘আলী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : পবিত্রতা (উযূ) হলো সলাতের চাবি। [সহিহ ফাযায়েলে আমল : ৭৫]


[হাসান সহীহ : তিরমিযী হা/৩, শায়খ আলবানী বলেন : হাসান সহীহ।]


হাদিসের মান : সহিহ হাদিস



49113 OK

(৭৬)

সহিহ হাদিস


‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : যে ব্যক্তি এভাবে (উত্তমরূপে) উযূ করে, তার পূর্বেকার সকল গুনাহ্ ক্ষমা করে দেয়া হয়। ফলে তার সলাত ও মাসজিদে যাওয়া অতিরিক্ত ‘আমল বলে গণ্য হয়। [সহিহ ফাযায়েলে আমল : ৭৬]


[হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/৫৬৬]


হাদিসের মান : সহিহ হাদিস



49114 OK

(৭৭)

সহিহ হাদিস


আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি নাবী (সাঃ)- কে বলতে শুনেছি : ক্বিয়ামাতের দিন আমার উম্মাতকে এমন অবস্থায় আহবান করা হবে যে, পূর্ণাঙ্গরূপে উযূ করার কারণে তাদের হাত-পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। কাজেই তোমরা যারা সক্ষম তারা অধিক উজ্জ্বলতাসহ উঠতে চেষ্টা করো। [সহিহ ফাযায়েলে আমল : ৭৭]


[হাদীস সহীহ : সহীহুল বুখারী হা/১৩৩]


হাদিসের মান : সহিহ হাদিস



49115 OK

(৭৮)

সহিহ হাদিস


আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : আমার উম্মাত (ক্বিয়ামাতের দিন) আমার নিকট উপস্থিত হবে। আর আমি লোকদেরকে তা (হাওয) থেকে এমনভাবে বিতাড়িত করবো, যেভাবে কোন ব্যক্তি তার উটের পাল থেকে অন্যের উটকে বিতাড়িত করে থাকে। লোকেরা বললো, যে আল্লাহর রাসূল! আপনি কি আমাদেরকে চিনতে পারবেন? জবাবে তিনি (সাঃ) বললেন, হ্যাঁ। তোমাদের এক নিদর্শন হবে যা অন্য কারো হবে না। উযুর প্রভাবে তোমাদের মুখমণ্ডল ও হাত-পায়ের উজ্জ্বলতা ছড়িয়ে পড়বে। উজ্জ্বল জ্যোতি বিচ্ছুরিত অবস্থায় তোমরা আমার নিকট উপস্থিত হবে। আর তোমাদের একদল লোককে জোড় করে আমার থেকে ফিরিয়ে দেয়া হবে। ফলে তারা আমার কাছে পৌঁছতে পারবে না। তখন আমি বলবো, হে আমার রব! এরা তো আমার লোক। জবাবে ফিরিশতারা আমাকে বলবে, আপনি জানেন না আপনার অবর্তমানে তারা কি কি নতুন কাজ (বিদ’আত) করেছে। [সহিহ ফাযায়েলে আমল : ৭৮]


[হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/৬০৫]


হাদিসের মান : সহিহ হাদিস