(৫৩৪) ফাযায়িলে কালেমা [হাদিসের সীমা (১৪ - ৭২), সর্বমোট হাদিসঃ ৫৯টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৪৪টি]


ইসলাম গ্রহণে অতীতের সৎ ‘আমল নষ্ট হয় না




49065 OK

(২৯)

সহিহ হাদিস


হাকিম ইবনু হিযাম (রাঃ) থেকে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ্ (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, যে আল্লাহর রাসূল! আমাকে বলুন, জাহিলী যুগে ভাল কাজ মনে করে আমি যে দান-খয়রাত করেছি, দাস মুক্ত করেছি বা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছি, তার জন্য কোন প্রতিদান পাওয়া যাবে কি? তখন রাসূলুল্লাহ্ (সাঃ) বললেন : তুমি অতীত জীবনে যে সব সাওয়াবের কাজ করেছো তা সহকারেই তুমি মুসলিম হয়েছো। [১] [সহিহ ফাযায়েলে আমল : ২৯]


[[১] হাদীস সহীহ : সহীহ্ মুসলিম হা/৩৩৯]


হাদিসের মান : সহিহ হাদিস