(৫৩২) কুমন্ত্রনা, কুধারনা ও বাচালতা [হাদিসের সীমা (১২৯৬ - ১৩৩৬), সর্বমোট হাদিসঃ ৪১টি]

৬৪০. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৭টি]


অনুচ্ছেদঃ ক্রোধ।




48090 OK

(১৩৩০)

সহিহ হাদিস

حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ، إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ»


আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

বাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ প্রকৃত বলবান বীর পুরুষ সে নয় যে কুস্তিতে কাউকে ধরাশায়ী করে। আসল বীরপুরুষ হলো সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে সংবরণ করতে পারে। (বুখারী, মুসলিম, আবু দাউদ, আহমাদ, আবু আওয়া নাসাঈ) [আদাবুল মুফরাদ : ১৩৩০]


হাদিসের মান : সহিহ হাদিস



48091 OK

(১৩৩১)

অন্যান্য

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا أَبُو شِهَابٍ عَبْدُ رَبِّهِ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: مَا مِنْ جَرْعَةٍ أَعْظَمَ عِنْدَ اللَّهِ أَجْرًا مِنْ جَرْعَةِ غَيْظٍ كَظَمَهَا عَبْدٌ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ --- [قال الشيخ الألباني] : موقوف رجاله ثقات وقد صح مرفوعا


ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

কোন বান্দা আল্লাহর সন্তোষ লাভের বাসনায় তার ক্রোধের ঢোক গলাধঃকরণ (সংবরণ) করলে, আল্লাহর নিকট সওয়াবের দিক থেকে তার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ কোন ঢোক নাই। (আহমাদ) [আদাবুল মুফরাদ : ১৩৩১]


হাদিসের মান : অন্যান্য