(৫৩২) কুমন্ত্রনা, কুধারনা ও বাচালতা [হাদিসের সীমা (১২৯৬ - ১৩৩৬), সর্বমোট হাদিসঃ ৪১টি]

৬২৭. [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ২৮টি]


অনুচ্ছেদঃ শিশুদের আখরোট দিয়ে খেলা করা।




48069 OK

(১৩০৯)

সহিহ মাকতু

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ قَالَ: كَانَ أَصْحَابُنَا يُرَخِّصُونَ لَنَا فِي اللُّعَبِ كُلِّهَا، غَيْرِ الْكِلَابِ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: يَعْنِي لِلصِّبْيَانِ --- [قال الشيخ الألباني] : صحيح الإسناد مقطوع


ইবরাহীম (র) থেকে বর্ণিতঃ

আমাদের মুরববীগণ আমাদেরকে কুকুরের খেলা ব্যতীত যে কোন
খেলাধুলা করার অনুমতি দিতেন। ইমাম বুখারী (র) বলেন, অর্থাৎ শিশুদেরকে। [আদাবুল মুফরাদ : ১৩০৯]


হাদিসের মান : সহিহ মাকতু



48070 OK

(১৩১০)

দুর্বল মাওকুফ

حَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ قَالَ: حَدَّثَنِي شَيْخٌ مِنْ أَهْلِ الْخَيْرِ يُكَنَّى أَبَا عُقْبَةَ قَالَ: مَرَرْتُ مَعَ ابْنِ عُمَرَ مَرَّةً بِالطَّرِيقِ، فَمَرَّ بِغِلْمَةٍ مِنَ الْحَبَشِ، فَرَآهُمْ يَلْعَبُونَ، فَأَخْرَجَ دِرْهَمَيْنِ فَأَعْطَاهُمْ --- [قال الشيخ الألباني] : ضعيف الإسناد موقوفا


আবু উকবা (র) থেকে বর্ণিতঃ

একবার আমি ইবনে উমার (রাঃ)-র সাথে রাস্তা দিয়ে যাচ্ছিলাম।
তিনি কতক আবিসিনীয় বালককে অতিক্রম করলেন, যাদের তিনি খেলাধুলায় মত্ত দেখলেন। তিনি দুটি দিরহাম (রূপার মুদ্রা) বের করে তাদের দিলেন। [আদাবুল মুফরাদ : ১৩১০]


হাদিসের মান : দুর্বল মাওকুফ



48071 OK

(১৩১১)

সহিহ হাদিস

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَرِّبُ إِلَيَّ صَوَاحِبِي يَلْعَبْنَ بِاللَّعِبِ، الْبَنَاتِ الصِّغَارِ


আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাঃ) আমার খেলার সাথীদের আমার নিকট পাঠিয়ে দিতেন। তারা খেলনা অর্থাৎ ক্ষুদ্র পুতুল নিয়ে খেলতো। (বুখারী, মুসলিম) [আদাবুল মুফরাদ : ১৩১১]


হাদিসের মান : সহিহ হাদিস