(৫৩০) জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান [হাদিসের সীমা (১২৫৬ - ১২৭০), সর্বমোট হাদিসঃ ১৫টি]

৬০৪. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৪টি]


অনুচ্ছেদঃ সদ্য ভূমিষ্ঠ শিশুর জন্য দোয়া করা।




48027 OK

(১২৬৭)

সহিহ মাকতু

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا حَزْمٌ قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ قُرَّةَ يَقُولُ: لَمَّا وُلِدَ لِي إِيَاسٌ دَعَوْتُ نَفَرًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَطْعَمْتُهُمْ، فَدَعَوْا، فَقُلْتُ: إِنَّكُمْ قَدْ دَعَوْتُمْ فَبَارَكَ اللَّهُ لَكُمْ فِيمَا دَعَوْتُمْ، وَإِنِّي إِنْ أَدْعُو بِدُعَاءٍ فَأَمِّنُوا، قَالَ: فَدَعَوْتُ لَهُ بِدُعَاءٍ كَثِيرٍ فِي دِينِهِ وَعَقْلِهِ وَكَذَا، قَالَ: فَإِنِّي لَأَتَعَرَّفُ فِيهِ دُعَاءَ يَوْمِئِذٍ --- [قال الشيخ الألباني] : صحيح الإسناد مقطوعا


মুআবিয়া ইবনে কুররা (র) থেকে বর্ণিতঃ

আমার সন্তান ইয়াস জন্মগ্রহণ করলে আমি নবী (সাঃ)-এর একদল সাহাবীকে দাওয়াত করে আহার করাই। তারা দোয়া করলেন। আমি বললাম, আপনারা দোয়া করেছেন। আল্লাহ আপনাদের দোয়ার উসীলায় আপনাদের বরকত দান করুন। আমিও এখন কতগুলো দোয়া করবো এবং আপনারা আমীন বলবেন। রাবী বলেন, আমি তার দ্বীনদারি, জ্ঞান ইত্যাদি বিষয়ে তার জন্য অনেক দোয়া করলাম। রাবী বলেন, আমি সেদিনের দোয়ার প্রভাব লক্ষ্য করছি। [আদাবুল মুফরাদ : ১২৬৭]


হাদিসের মান : সহিহ মাকতু