(৫২৯) ঘুমানোর আদব-কায়দা [হাদিসের সীমা (১১৯৭ - ১২৫৫), সর্বমোট হাদিসঃ ৫৯টি]

৫৭২. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৪৮টি]


অনুচ্ছেদঃ কোন প্রয়োজনে ঘর থেকে রওয়ানা হওয়ার সময় কি বলবে?




47968 OK

(১২০৮)

যঈফ হাদিস

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنِي مُسْلِمُ بْنُ أَبِي مَرْيَمَ، أَنَّ ابْنَ عُمَرَ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ: اللَّهُمَّ سَلِّمْنِي وَسَلِّمْ مِنِّي


মুসলিম ইবনে আবু মরিয়ম (র) থেকে বর্ণিতঃ

ইবনে উমার (রাঃ) তার ঘর থেকে বাইরে
রওয়ানা হওয়ার সময় বলতেন, “হে আল্লাহ! আমাকে নিরাপদ রাখো এবং আমার থেকে (অন্যদেরও) নিরাপদ রাখো”। [আদাবুল মুফরাদ : ১২০৮]


হাদিসের মান : যঈফ হাদিস



47969 OK

(১২০৯)

যঈফ হাদিস

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّلْتِ أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حُسَيْنِ بْنِ عَطَاءٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ: «بِسْمِ اللَّهِ، التُّكْلَانُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»


আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাঃ) তার ঘর থেকে বাইরে রওয়ানা হয়ে বলতেনঃ “বিসমিল্লাহি আত-তুকলানু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ” (আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা, আল্লাহ ছাড়া ক্ষতি রোধ করার বা কল্যাণ হাসিল করার শক্তি কারো নাই)। (ইবনে মাজাহ হা/৩৮৮৫, আহমাদ, হাকিম, ইবনুস সুন্নী) [আদাবুল মুফরাদ : ১২০৯]


হাদিসের মান : যঈফ হাদিস