(৫২৭) চিঠিপত্রের আদান-প্রদান [হাদিসের সীমা (১১২৭ - ১১৪৫), সর্বমোট হাদিসঃ ১৯টি]

৫২৮. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১৪টি]


অনুচ্ছেদঃ চিঠিপত্রের শিরোনামে বিসমিল্লাহির রহমানির রাহীম।




47892 OK

(১১৩২)

হাসান হাদিস

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدٍ، عَنْ كُبَرَاءِ آلِ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ كَتَبَ بِهَذِهِ الرِّسَالَةِ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لِعَبْدِ اللَّهِ مُعَاوِيَةَ أَمِيرِ الْمُؤْمِنِينَ، مِنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، سَلَامٌ عَلَيْكَ أَمِيرَ الْمُؤْمِنِينَ وَرَحْمَةُ اللَّهِ، فَإِنِّي أَحْمَدُ إِلَيْكَ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ، أَمَّا بَعْدُ


যায়েদ (রাঃ)-র পরিবারের প্রবীণদের থেকে বর্ণিতঃ

যায়েদ ইবনে সাবিত (র) নিম্নোক্ত চিঠি লিখেনঃ বিসমিল্লাহির রহমানির রাহীম। যায়েদ ইবনে সাবিতের পক্ষ থেকে আমীরুল মুমিনীন আল্লাহর বান্দা মুআবিয়াকে। আমীরুল মুমিনীন! আপনাকে সালাম এবং আল্লাহর রহমাত। আমি আপনার সমীপে আল্লাহর প্রশংসা করি, যিনি ছাড়া আর কোন ইলাহ নাই। অতঃপর..... ।(বাযযার) [আদাবুল মুফরাদ : ১১৩২]


হাদিসের মান : হাসান হাদিস



47893 OK

(১১৩৩)

অন্যান্য

حَدَّثَنَا مُحَمَّدٌ الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ الْجُرَيْرِيُّ قَالَ: سَأَلَ رَجُلٌ الْحَسَنَ عَنْ قِرَاءَةِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ؟ قَالَ: تِلْكَ صُدُورُ الرَّسَائِلِ --- [قال الشيخ الألباني] : صحيح الإسناد عن الحسن وهو البصري


আবু মাসউদ আল-জুরায়রী (র) থেকে বর্ণিতঃ

এক ব্যক্তি হাসান বসরী (র)-এর নিকট বিসমিল্লাহির রহমানির রাহীম পাঠ সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, তা চিঠিপত্রের শিরোনাম। [আদাবুল মুফরাদ : ১১৩৩]


হাদিসের মান : অন্যান্য