(৫২৬) দেখা-সাক্ষাতের জন্য অনুমতি প্রার্থনা [হাদিসের সীমা (১০৬১ - ১১২৬), সর্বমোট হাদিসঃ ৬৬টি]

৫১৫. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১৩টি]


অনুচ্ছেদঃ যে ব্যক্তি ইংগিতে যিম্মীকে সালাম দেয়।




47874 OK

(১১১৪)

সহিহ হাদিস

حَدَّثَنَا صَدَقَةُ قَالَ: أَخْبَرَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عَاصِمٍ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ قَالَ: إِنَّمَا سَلَّمَ عَبْدُ اللَّهِ عَلَى الدَّهَاقِينَ إِشَارَةً


আলকামা (র) থেকে বর্ণিতঃ

আবদুল্লাহ (রাঃ) গ্রামবাসী কৃষকদেরকে ইশারায় সালাম দেন। [আদাবুল মুফরাদ : ১১১৪]


হাদিসের মান : সহিহ হাদিস



47875 OK

(১১১৫)

সহিহ হাদিস

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ قَالَ: مَرَّ يَهُودِيٌّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: السَّامُ عَلَيْكُمْ، فَرَدَّ أَصْحَابُهُ السَّلَامَ، فَقَالَ: ` قَالَ: السَّامُ عَلَيْكُمْ `، فَأُخِذَ الْيَهُودِيُّ فَاعْتَرَفَ، قَالَ: «رُدُّوا عَلَيْهِ مَا قَالَ»


আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ

এক ইহুদী নবী (সাঃ)-এর নিকট দিয়ে যাওয়ার সময় বলে, আসসামু আলাইকুম (তোদের মরণ হোক)। তাঁর সাহাবীগণ সালামের উত্তর দিলে তিনি বলেনঃ সে তো বলেছে, তোদের মরণ হোক। ইহুদীকে গ্রেপ্তার করা হলে সে স্বীকারোক্তি করে। তিনি বলেনঃ সে যেভাবে বলেছে তোমরা তদনুরূপ উত্তর দাও। -(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, আবু আওয়া নাসাঈ) [আদাবুল মুফরাদ : ১১১৫]


হাদিসের মান : সহিহ হাদিস