(৫২৬) দেখা-সাক্ষাতের জন্য অনুমতি প্রার্থনা [হাদিসের সীমা (১০৬১ - ১১২৬), সর্বমোট হাদিসঃ ৬৬টি]

৪৯৪. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৫১টি]


অনুচ্ছেদঃ সালাম না দিয়ে অনুমতি প্রার্থনা করলে।




47836 OK

(১০৭৬)

সহিহ হাদিস

حَدَّثَنَا بَيَانُ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ فِيمَنْ يَسْتَأْذِنُ قَبْلَ أَنْ يُسَلِّمَ قَالَ: لَا يُؤْذَنُ لَهُ حَتَّى يَبْدَأَ بِالسَّلَامِ


আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

যে ব্যক্তি সালাম না দিয়ে অনুমতি প্রার্থনা করে তিনি তার সম্পর্কে বলেন, সে সালাম না দেয়া পর্যন্ত তাকে প্রবেশানুমতি দেয়া যাবে না। [আদাবুল মুফরাদ : ১০৭৬]


হাদিসের মান : সহিহ হাদিস



47837 OK

(১০৭৭)

সহিহ হাদিস

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ أَخْبَرَهُمْ قَالَ: سَمِعْتُ عَطَاءً، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: إِذَا دَخَلَ وَلَمْ يَقُلِ: السَّلَامُ عَلَيْكُمْ، فَقُلْ: لَا، حَتَّى يَأْتِيَ بِالْمِفْتَاحِ: السَّلَامِ


আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

কেউ সালাম না দিয়ে প্রবেশ করলে তুমি বলো, সে চাবি নিয়ে না আসা পর্যন্ত অর্থাৎ সালাম না দেয়া পর্যন্ত। (খোলা যাবে নাসাঈ) [আদাবুল মুফরাদ : ১০৭৭]


হাদিসের মান : সহিহ হাদিস