(৫২৫) পরস্পর সালাম বিনিময় [হাদিসের সীমা (৯৮৭ - ১০৬০), সর্বমোট হাদিসঃ ৭৪টি]

৪৭৪. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ২১টি]


অনুচ্ছেদঃ মারহাবা (স্বাগতম)।




47800 OK

(১০৪০)

সহিহ হাদিস

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا، عَنْ فِرَاسٍ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: أَقْبَلَتْ فَاطِمَةُ تَمْشِي كَأَنَّ مِشْيَتَهَا مَشْيُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَرْحَبًا بِابْنَتِي» ، ثُمَّ أَجْلَسَهَا عَنْ يَمِينِهِ، أَوْ عَنْ شِمَالِهِ


আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ

ফাতেমা (রাঃ) পদব্রজে আসলেন। আর তার হাঁটার ভংগি ছিল নবী (সাঃ)-এর হাঁটার অনুরূপ। নবী (সাঃ) বলেনঃ মারহাবা (স্বাগতম), কন্যা আমার, অতঃপর তাকে নিজের ডান অথবা বামপাশে বসান। (বুখারী, মুসলিম) [আদাবুল মুফরাদ : ১০৪০]


হাদিসের মান : সহিহ হাদিস



47801 OK

(১০৪১)

সহিহ হাদিস

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هَانِئِ بْنِ هَانِئٍ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: اسْتَأْذَنَ عَمَّارٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَرَفَ صَوْتَهُ، فَقَالَ: «مَرْحَبًا بِالطَّيِّبِ الْمُطَيَّبِ»


আলী (র) থেকে বর্ণিতঃ

আম্মার (রাঃ) নবী (সাঃ)-এর সাক্ষাতের অনুমতি প্রার্থনা করেন। তিনি তার কণ্ঠস্বর চিনতে পেরে বলেনঃ এই পাক-পবিত্র ব্যক্তিকে স্বাগতম। (তিরমিযী, ইবনে মাজাহ, বুখারীর তারীখ) [আদাবুল মুফরাদ : ১০৪১]


হাদিসের মান : সহিহ হাদিস