(৫২৪) হাঁচি ও তার জবাবদান [হাদিসের সীমা (৯২৭ - ৯৮৬), সর্বমোট হাদিসঃ ৬০টি]

৪৪১. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১১টি]


অনুচ্ছেদঃ মোসাফাহা (করমর্দন)।




47736 OK

(৯৭৬)

সহিহ হাদিস

حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: لَمَّا جَاءَ أَهْلُ الْيَمَنِ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَقْبَلَ أَهْلُ الْيَمَنِ وَهُمْ أَرَقُّ قُلُوبًا مِنْكُمْ» ، فَهُمْ أَوَّلُ مَنْ جَاءَ بِالْمُصَافَحَةِ


আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিতঃ

যখন ইয়ামনবাসীগণ এসে উপস্থিত হন তখন নবী (সাঃ) বলেনঃ “ইয়ামনবাসীগণ এসেছে। তাদের অন্তর তোমাদের তুলনায় অধিক কোমল” (রাবী বলেন,) তারাই সর্বপ্রথম মোসাফাহা করেন। -(আবু দাউদ) [আদাবুল মুফরাদ : ৯৭৬]


হাদিসের মান : সহিহ হাদিস



47737 OK

(৯৭৭)

সহিহ মাওকুফ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا، عَنْ أَبِي جَعْفَرٍ الْفَرَّاءِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: مِنْ تَمَامِ التَّحِيَّةِ أَنْ تُصَافِحَ أَخَاكَ


বারাআ ইবনে আযেব (রাঃ) থেকে বর্ণিতঃ

তোমার ভাইয়ের সাথে তোমার মোসাফাহা (করমর্দন) সালামকে পূর্ণতা দান করে। -(আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ) [আদাবুল মুফরাদ : ৯৭৭]


হাদিসের মান : সহিহ মাওকুফ