
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَطَسَ رَجُلٌ، فَقَالَ: «يَرْحَمُكَ اللَّهُ» ، ثُمَّ عَطَسَ أُخْرَى، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا مَزْكُومٌ»
ইয়াস ইবনে সালামা (র) থেকে বর্ণিতঃ
আমার পিতা বলেছেন, আমি নবী (সাঃ)-এর নিকট উপস্থিত ছিলাম। এক ব্যক্তি হাঁচি দিলে নবী (সাঃ) বলেনঃ ইয়ারহামুকাল্লাহ। সে পুনরায় হাঁচি দিলে নবী (সাঃ) বলেনঃ এতো সর্দিতে আক্রান্ত। -(মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ, আহমাদ, দারিমী) [আদাবুল মুফরাদ : ৯৪৬]
হাদিসের মান : সহিহ হাদিস

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: شَمِّتْهُ وَاحِدَةً وَثِنْتَيْنِ وَثَلَاثًا، فَمَا كَانَ بَعْدَ هَذَا فَهُوَ زُكَامٌ
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
হাঁচিদাতার জবাব দাও, একবার, দুইবার, তিনবার, এরপর
যা তা সর্দি। (আবু দাউদ) [আদাবুল মুফরাদ : ৯৪৭]
হাদিসের মান : সহিহ হাদিস