(৫২৩) কবিতা চর্চা ও ব্যাঙ্গ-কৌতুক [হাদিসের সীমা (৮৬৪ - ৯২৬), সর্বমোট হাদিসঃ ৬৩টি]

৩৯১. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৯টি]


অনুচ্ছেদঃ ভাষাগত ভুলের জন্য প্রহার করা।




47648 OK

(৮৮৮)

সহিহ হাদিস

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ قَالَ: كَانَ ابْنُ عُمَرَ يَضْرِبُ وَلَدَهُ عَلَى اللَّحْنِ


নাফে (র) থেকে বর্ণিতঃ

ইবনে উমার (রাঃ) তার ছেলেকে উচ্চারণের ভুলের জন্য প্রহার করতেন। (আবু দাউদ) [আদাবুল মুফরাদ : ৮৮৮]


হাদিসের মান : সহিহ হাদিস



47649 OK

(৮৮৯)

যঈফ হাদিস

حَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ كَثِيرٍ أَبِي مُحَمَّدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَجْلَانَ قَالَ: مَرَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ بِرَجُلَيْنِ يَرْمِيَانِ، فَقَالَ أَحَدُهُمَا لِلْآخَرِ: أسَبْتَ، فَقَالَ عُمَرُ: سُوءُ اللَّحْنِ أَشَدُّ مِنْ سُوءِ الرَّمْيِ


আবদুর রহমান ইবনে আজলান (র) থেকে বর্ণিতঃ

উমার (রাঃ) দুই ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। তারা তখন তীর নিক্ষেপ করছিল। তাদের একজন অপরজনকে বললো, ......... (শুদ্ধ ..............) অর্থাৎ তুমি নির্ভুল তীর ছুঁড়েছো। উমার (রাঃ) বলেন, উচ্চারণের ভুল তীর নিক্ষেপে ভুল করার চেয়েও মারাত্মক। (ইবনে আদী) [আদাবুল মুফরাদ : ৮৮৯]


হাদিসের মান : যঈফ হাদিস