(৫২০) মেহমানদারি [হাদিসের সীমা (৭৪৫ - ৭৮৭), সর্বমোট হাদিসঃ ৪৩টি]

৩২৯. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১৭টি]


অনুচ্ছেদঃ ছায়াপথ।




47531 OK

(৭৭১)

সহিহ হাদিস

حَدَّثَنَا الْحُمَيْدِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي حُسَيْنٍ وَغَيْرِهِ، عَنْ أَبِي الطُّفَيْلِ سَأَلَ ابْنُ الْكَوَّا عَلِيًّا عَنِ الْمَجَرَّةِ، قَالَ: هُوَ شَرَجُ السَّمَاءِ، وَمِنْهَا فُتِحَتِ السَّمَاءُ بِمَاءٍ مُنْهَمِرٍ


আবুত তুফাইল (রাঃ) থেকে বর্ণিতঃ

ইবনুল কাওয়া (র) আলী (রাঃ)-কে ছায়াপথ সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, তা হলো আসমানের প্রবেশদ্বার এবং নৃহের বন্যায় প্রবল বৃষ্টি বর্ষণের জন্য আকাশের ঐ দ্বারই খুলে দেয়া হয়েছিল (৫৪ : ১১ আয়াতের প্রতি ইঙ্গিত)। [আদাবুল মুফরাদ : ৭৭১]


হাদিসের মান : সহিহ হাদিস



47532 OK

(৭৭২)

সহিহ হাদিস

حَدَّثَنَا عَارِمٌ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: الْقَوْسُ: أَمَانٌ لِأَهْلِ الْأَرْضِ مِنَ الْغَرَقِ، وَالْمَجَرَّةُ: بَابُ السَّمَاءِ الَّذِي تَنْشَقُّ مِنْهُ


ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

রংধনু হলো পৃথিবীবাসীর জন্য মহাপ্লাবনের পর নিরাপত্তার প্রতীক এবং ছায়াপথ হলো আকাশের একটি দরজা, যা থেকে আকাশ বিদীর্ণ হবে। [আদাবুল মুফরাদ : ৭৭২]


হাদিসের মান : সহিহ হাদিস