(৫১৮) বিবিধ বিষয় [হাদিসের সীমা (৫৪০ - ৬০৭), সর্বমোট হাদিসঃ ৬৮টি]

২৬৯. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১১টি]


অনুচ্ছেদঃ উপহারাদি গ্রহণ।




47357 OK

(৫৯৭)

হাসান হাদিস

حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا ضِمَامُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: سَمِعْتُ مُوسَى بْنَ وَرْدَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «تَهَادُوا تَحَابُّوا»


আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাঃ) বলেনঃ তোমরা পরস্পর উপহারাদি বিনিময় করো, তোমাদের পারস্পরিক মহব্বত সৃষ্টি হবে (যায়লাঈ ও সুয়ুতীর মতে আবু ইয়ালা, নার কিতাবুল কুনা, শুআবুল ঈমান, ইবনে আদীর কামিল)। [আদাবুল মুফরাদ : ৫৯৭]


হাদিসের মান : হাসান হাদিস



47358 OK

(৫৯৮)

সহিহ হাদিস

حَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ قَالَ: كَانَ أَنَسٌ يَقُولُ: يَا بَنِيَّ، تَبَاذَلُوا بَيْنَكُمْ، فَإِنَّهُ أَوَدُّ لِمَا بَيْنَكُمْ


সাবিত (র) থেকে বর্ণিতঃ

আনাস (রাঃ) বলতেন, হে বৎসগণ! তোমরা পরস্পরের জন্য অর্থ-সম্পদ ব্যয় করো, তা তোমাদের মধ্যে সদ্ভাব সৃষ্টির উপায় হবে। [আদাবুল মুফরাদ : ৫৯৮]


হাদিসের মান : সহিহ হাদিস