(৫১৮) বিবিধ বিষয় [হাদিসের সীমা (৫৪০ - ৬০৭), সর্বমোট হাদিসঃ ৬৮টি]

২৫৪. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৪২টি]


অনুচ্ছেদঃ অভিজ্ঞতা ও অনুশীলন।




47326 OK

(৫৬৬)

সহিহ মাওকুফ

حَدَّثَنَا فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ مُعَاوِيَةَ، فَحَدَّثَ نَفْسَهُ، ثُمَّ انْتَبَهَ فَقَالَ: لَا حِلْمَ إِلَّا تَجْرِبَةٌ `، يُعِيدُهَا ثَلَاثًا


হিশাম ইবনে উরওয়া (র) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি মুয়াবিয়া (রাঃ)-এর নিকট বসা ছিলাম। তার মনে যেন কি চিন্তার উদ্রেক হলো। অতঃপর তিনি সচকিত হয়ে বলেন, অভিজ্ঞতা ও অনুশীলন দ্বারাই সহিষ্ণুতা অর্জিত হয়। কথাটি তিনি তিনবার বলেন। (ইবনে আবু শায়বাহ, ইবনে হিব্বান) [আদাবুল মুফরাদ : ৫৬৬]


হাদিসের মান : সহিহ মাওকুফ



47327 OK

(৫৬৭)

যঈফ হাদিস

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنِ ابْنِ زَحْرٍ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: لَا حَلِيمَ إِلَّا ذُو عَثْرَةٍ، وَلَا حَكِيمَ إِلَّا ذُو تَجْرِبَةٍ


আবু সাঈদ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ পদে পদে বাধাপ্রাপ্ত ব্যক্তিই সহনশীল ও ধৈর্যশীল হয় এবং অভিজ্ঞতা ছাড়া বিচক্ষণ ও প্রজ্ঞাবান হওয়া যায়। না (বুখারী, তিরমিযী, আহমাদ, ইবনে হিব্বান) [আদাবুল মুফরাদ : ৫৬৭]


[হাদীসটি এখানে আবু সাঈদ (রাঃ)-র বক্তব্য হিসাবে উদ্ধৃত হলেও তা রাসূলুল্লাহ (সাঃ)-এর বাণী দেখুন তিরমিযী ২০৩৩ এবং মুসনাদে আহমাদ ১১০৭১ ও ১১৬৮৪ নং হাদীস (অনুবাদক)।]


হাদিসের মান : যঈফ হাদিস