(৫১৫) ভদ্র আচার ব্যাবহার [হাদিসের সীমা (১২৯ - ২১৯), সর্বমোট হাদিসঃ ৯১টি]

১০৯. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৭টি]


অনুচ্ছেদঃ স্ত্রীলোক পৃষ্ঠপোষক ও পরিচালক।




46973 OK

(২১৩)

সহিহ হাদিস

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ: أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنَا سَالِمٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ، الْإِمَامُ رَاعٍ وَهُوَ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا، وَالْخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ» ، سَمِعْتُ هَؤُلَاءِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَحْسَبُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَالرَّجُلُ فِي مَالِ أَبِيهِ»


ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (সাঃ)-কে বলতে শুনেছেনঃ তোমাদের সবাই রাখাল (অভিভাবক, পৃষ্ঠপোষক, পরিচালক, দায়িত্বশীল) এবং তোমাদের সবাইকে নিজ নিজ রাখালী সম্পর্কে জবাবদিহি করতে হবে। ইমাম একজন রাখাল এবং তাকে নিজের রাখালী সম্পর্কে জবাবদিহি করতে হবে। ব্যক্তি তার পরিবারবর্গের রাখাল, স্ত্রী তার স্বামীর ঘর-সংসারের রাখাল এবং খাদেম তার মনিবের সম্পদের রাখাল। আমি নবী (সাঃ)-এর কাছ থেকে এ কথাগুলো
শুনেছি। আমার অনুমান নবী (সাঃ) আরো বলেছেনঃ ব্যক্তি তার পিতার সম্পদের রাখাল (বুখারী)। [আদাবুল মুফরাদ : ২১৩]


হাদিসের মান : সহিহ হাদিস