(৫১১) দাস-দাসী মুক্ত করা [হাদিসের সীমা (১৪১৮ -১৪৩৬), সর্বমোট হাদিসঃ ২০টি]

পরিচ্ছেদ ১২. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩টি]


রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোন দাস-দাসী রেখে মৃত্যুবরণ করেনেনি




39745 OK

(১৪৩৪)

সহিহ হাদিস

وَعَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ -أَخِي جُوَيْرِيَةَ أُمِّ الْمُؤْمِنِينَ -رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: مَا تَرَكَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - عِنْدَ مَوْتِهِ دِرْهَمًا، وَلَا دِينَارًا، وَلَا عَبْدًا، وَلَا أَمَةً، وَلَا شَيْئًا، إِلَّا بَغْلَتَهُ الْبَيْضَاءَ، وَسِلَاحَهُ، وَأَرْضًا جَعَلَهَا صَدَقَةً. رَوَاهُ الْبُخَارِيُّ


আমর ইবনুল হারিস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর ইন্তিকালের সময় কোন দিরহাম (রৌপ্য মুদ্রা), কোন দিনার, কোন গোলাম বা কোন দাসী আর না কোন বস্তু রেখে গিয়েছিলেন। তবে তাঁর একটা মাত্র সাদা রং-এর খচ্চর, যুদ্ধাস্ত্র ও কিছু জমিও ছিল যা সাদাকাহ করে রেখেছিলেন। [১৫৪৩] [বুলুগুল মারাম : ১৪৩৪]


[[১৫৪৩] বুখারী ২৮৭৩, ২৯১২, ৩০৯৮, নাসায়ী ৩৫৯৪, ৩৫৯৫, আহমাদ ১৭৯৯০।]


হাদিসের মান : সহিহ হাদিস