(৫১১) দাস-দাসী মুক্ত করা [হাদিসের সীমা (১৪১৮ -১৪৩৬), সর্বমোট হাদিসঃ ২০টি]

পরিচ্ছেদ ০৯. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৬টি]


চুক্তিবদ্ধ দাসের কিছু পাওনা পরিশোধ করলে তার বিধান




39742 OK

(১৪৩১)

হাসান হাদিস

وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قَالَ: «الْمُكَاتَبُ عَبْدٌ مَا بَقِيَ عَلَيْهِ مِنْ مُكَاتَبَتِهِ دِرْهَمٌ» أَخْرَجَهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ حَسَنٍ (1). وَأَصْلُهُ عِنْدَ أَحْمَدَ وَالثَّلَاثَةِ، وَصَحَّحَهُ الْحَاكِمُ


আমর ইবনু শু’আইব (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি তাঁর দাদা হতে বর্ণনা করেছেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, মুকাতাব গোলাম স্বীয় মুক্তির জন্য নির্ধারিত অর্থের মধ্যে একটা দিরহাম পরিশোধ করতে বাকী থাকা পর্যন্ত সে দাস (বলে গন্য হবে)। [১৫৪০] [বুলুগুল মারাম : ১৪৩১]


[[১৫৪০] আবূ দাউদ ৩৯২৬, ৩৯২৭, তিরমিযী ১২৬০, আহমাদ ৬৬২৮, ৬৬৮৪।]


হাদিসের মান : হাসান হাদিস