(৫১০) বিচার-ফায়সালা [হাদিসের সীমা (১৩৮৩ -১৪১৭), সর্বমোট হাদিসঃ ৩৭টি]

পরিচ্ছেদ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১টি]


বংশবিশেষজ্ঞের উক্তিতে বংশধারা নির্ধারণ




39727 OK

(১৪১৭)

সহিহ হাদিস

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: دَخَلَ عَلَيَّ النَّبيُّ - صلى الله عليه وسلم - ذَاتَ يَوْمٍ مَسْرُورًا، تَبْرُقُ أَسَارِيرُ وَجْهِهِ، فَقَالَ: «أَلَمْ تَرَيْ إِلَى مُجَزِّزٍ (1) الْمُدْلِجِيِّ? نَظَرَ آنِفًا إِلَى زَيْدِ بْنِ حَارِثَةَ، وَأُسَامَةَ بْنِ زَيْدٍ، فَقَالَ: هَذِهِ أَقْدَامٌ بَعْضُهَا مِنْ بَعْضٍ» مُتَّفَقٌ عَلَيْهِ


‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, একবার রসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার কাছে এমন হাসিখুশি অবস্থায় আসলেন যে, তাঁর চেহারার রেখাগুলো চমকাচ্ছিল। তিনি বললেনঃ তুমি কি দেখনে যে মুজাযযিয আল-মুদলিযী (চিহ্ন দেখে বংশ নির্ধারণকারী) যায়দ ইবনু হারিসাহ এবং উসামাহ ইবনু যায়দ-এর দিকে অনুসন্ধানের দৃষ্টিতে লক্ষ্য করেছে। এরপর সে বলেছে, তাদের সে বলেছে, তাদের দু’জনের পাগুলো পরস্পর থেকে (এসেছে) [১৫২৫] [বুলুগুল মারাম : ১৪১৭]


[[১৫২৫] বুখারী ২৫৫৫, ৩৭৩১, ৬৭৭১, মুসলিম ১৪৫৯, তিরমিযী ২১২৯, নাসায়ী ৩৪৯৩, ৩৪৯৪, আবু দাউদ ২২৬৭, ইবন মাজাহ ২৩৪৯, আহমাদ ২৩৫৭৯।]


হাদিসের মান : সহিহ হাদিস