(৫১০) বিচার-ফায়সালা [হাদিসের সীমা (১৩৮৩ -১৪১৭), সর্বমোট হাদিসঃ ৩৭টি]

পরিচ্ছেদ ২৪. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৬টি]


যদি দুজন ব্যক্তি কোন কিছু নিয়ে আদালতে দাবী পেশ করে এবং উভয়েরই কোন প্রমান নেই




39722 OK

(১৪১২)

অন্যান্য

وَعَنْ أَبِي مُوسَى - رضي الله عنه - أَنَّ رَجُلَيْنِ اخْتَصَمَا إِلَى النَّبيِّ - صلى الله عليه وسلم - (1) فِي دَابَّةٍ، لَيْسَ لِوَاحِدٍ مِنْهُمَا بَيِّنَةٌ، فَقَضَى بِهَا بَيْنَهُمَا نِصْفَيْنِ. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ، وَهَذَا لَفْظُهُ، وَقَالَ: إِسْنَادُهُ جَيِّدٌ


আবূ মূসা আশ’আরী (রা:) থেকে বর্ণিতঃ

দু’ব্যক্তি একটি জানোয়ারের দাবী নিয়ে রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে মোকদ্দমা দায়ের করলো। এ বিষয়ে তাদের কারো কোন প্রমান ছিল না। রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জন্তুটির মুল্য তাদের মধ্যে অর্ধেক করে ভাগাভাগি করে দিলেন। [১৫২০] [বুলুগুল মারাম : ১৪১২]


[[১৫২০] শাইখ আলবানী ইরওয়াউল গালীল ২৬৫৬, যঈফ নাসায়ী ৫৪৩৯ গ্রন্থে হাদীসটিকে দুর্বল বলেছেন। ইমাম বাইহাকী তার আস সুনান আল কুবরা ১০/২৫৮ গ্রন্থে হাদিসটিকে মুত্তাসিল ও গারীব বলেছেন।]


হাদিসের মান : অন্যান্য