(৫১০) বিচার-ফায়সালা [হাদিসের সীমা (১৩৮৩ -১৪১৭), সর্বমোট হাদিসঃ ৩৭টি]

পরিচ্ছেদ ২২. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৯টি]


উভয় পক্ষের মধ্যে কে লটারী করার সুযোগ পাবে তা নির্নয়ের জন্য লটারী করা প্রসঙ্গে




39719 OK

(১৪০৯)

সহিহ হাদিস

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - عَرَضَ عَلَى قَوْمٍ الْيَمِينَ، فَأَسْرَعُوا، فَأَمَرَ أَنْ يُسْهَمَ بَيْنَهُمْ فِي الْيَمِينِ، أَيُّهُمْ يَحْلِفُ. رَوَاهُ الْبُخَارِيُّ


আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ

একদল লোককে নাবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হলফ করতে বললেন। তখন (কে আগে হলফ করবে এ নিয়ে) হুড়াহুড়ি শুরু করে দিল। তখন তিনি কে (আগে) হলফ করবে, তা নির্ধারনের জন্য তাদের নামে লটারী করার নির্দেশ দিলেন। [১৫১৭] [বুলুগুল মারাম : ১৪০৯]


[[১৫১৭] বুখারী ২৬৭৪, আবূ দাউদ ৩৬১৬, ইবনু মাজাহ ২৩২৯, আহমাদ ৯৯৭৪, ১০৪০৮।]


হাদিসের মান : সহিহ হাদিস