(৫১০) বিচার-ফায়সালা [হাদিসের সীমা (১৩৮৩ -১৪১৭), সর্বমোট হাদিসঃ ৩৭টি]

পরিচ্ছেদ ১৬. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১৮টি]


যাদের সাক্ষ্য গ্রহন করা যায় না




39710 OK

(১৪০১)

হাসান হাদিস

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «لَا تَجُوزُ شَهَادَةُ خَائِنٍ، وَلَا خَائِنَةٍ، وَلَا ذِي غِمْرٍ عَلَى أَخِيهِ (1)، وَلَا تَجُوزُ شَهَادَةُ الْقَانِعِ لِأَهْلِ الْبَيْتِ» رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ


আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কোন খিয়ানাতকারী, খিয়ানাতকারিনীর ও কোন হিংসুকের সাক্ষ্য তার মুসলিম ভাইয়ের বিপক্ষে এবং কোন চাকরের সাক্ষ্য তার মালিকেরে পরিবারের পক্ষে গ্রহন করা জায়িয হবে না। [১৫০৯] [বুলুগুল মারাম : ১৪০১]


[[১৫০৯] আবূ দাউদ ৩৬০০, আহমাদ ৬৮৬০, ৬৯০১।]


হাদিসের মান : হাসান হাদিস



39711 OK

(১৪০২)

অন্যান্য

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «لَا تَجُوزُ شَهَادَةُ بَدَوِيٍّ عَلَى صَاحِبِ قَرْيَةٍ» رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ


আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছেন, কোন অজ্ঞ যাযাবরের সাক্ষ্য স্থায়ী বাসিন্দার বিপক্ষে গৃহিত হবে না। [১৫১০] [বুলুগুল মারাম : ১৪০২]


[[১৫১০] আবু দাউদ ৩৬০২, ইবনু মাজাহ ২৩৬৭। ইমাম যাহাবি বলেন, হাদিসটি মুনকার; ইবনু দাক্কীক্ক আল-ঈদ হাদিসটিকে সহিহ বলেছেন, তাওযিহুল আহকাম ৭/২০০]


হাদিসের মান : অন্যান্য