
وَعَنْ أَبِي هُرَيْرَةَ (1) - رضي الله عنه - قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - الرَّاشِيَ وَالمُرْتَشِيَ فِي الْحُكْمِ. رَوَاهُ أَحْمَدُ وَالْأَرْبَعَةُ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ وَلَهُ شَاهِدٌ مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بنِ عَمْرٍو عِنْدَ الْأَرْبَعَةِ إِلَّا النَّسَائِيَّ
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফায়সালার ক্ষেত্রে ঘুষদাতা ও ঘুষগ্রহীতাকে লা’নাত করেছেন।
এ হাদীসের অনুরূপ অর্থের একটা সহযোগী হাদীস ‘আব্দুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে আবূ দাউদ, তিরমিযী ও ইবনু মাজায় বর্ণিত হয়েছে। [১৫০৫] [বুলুগুল মারাম : ১৩৯৭]
[[১৫০৫] আবূ দাউদ, তিরমিযী এবং ইবনু মাযাহ-এ রয়েছে, রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঘুষদাতা এবং ঘুষগ্রহিতাকে অভিসম্পাত করেছেন। ইবনু মাজাহর এক বর্ণনায় আল্লাহর মা’নতের কথা বর্ণিত হয়েছে। ইমাম তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান সহীহ। তিরমিযী ১৩৩৫।]
হাদিসের মান : সহিহ হাদিস