(৫০৯) কসম ও মান্নত প্রসঙ্গ [হাদিসের সীমা (১৩৬০ -১৩৮২), সর্বমোট হাদিসঃ ২৪টি]

পরিচ্ছেদ ১৩. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৮টি]


আল্লাহর ঘরে (কা’বা) হেঁটে যাওয়ার মানতের বিধান




39683 OK

(১৩৭৫)

সহিহ হাদিস

وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ - رضي الله عنه - قَالَ: نَذَرَتْ أُخْتِي أَنْ تَمْشِيَ إِلَى بَيْتِ اللَّهِ حَافِيَةً، فَقَالَ النَّبِيُّ - صلى الله عليه وسلم -: «لِتَمْشِ وَلْتَرْكَبْ» مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ


উকবাহ ইবনু ‘আমির (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমার বোন খালি পায়ে হেঁটে বায়তুল্লাহ হাজ্জ করার মানত করেছিল। তিনি (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ পায়ে হেঁটে চলুক, সওয়ারও হোক। [১৪৮৩] [বুলুগুল মারাম : ১৩৭৫]


[[১৪৮৩] বুখারী এবং মুসলিমে রয়েছে, ‘উকবাহ ইবনু ‘আমির (রাঃ)-বলেন, আমাকে আমার বোন এ বিষয়ে নাবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে ফাতাওয়া আনার নির্দেশ করলে আমি নাবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করলাম। বুখারী ১৮৬৬, মুসলিম ১৬৪৪, তিরমিযী ১৫৪৪, নাসায়ী ৩৮১৪, ৩৮১৫, আহমাদ ১৬৮৪০, দারেমী ২৩৩৪।]


হাদিসের মান : সহিহ হাদিস



39684 OK

(১৩৭৬)

হাসান হাদিস

وَلِلْخَمْسَةِ، فَقَالَ: «إِنَّ اللَّهَ لَا يَصْنَعُ بِشَقَاءِ أُخْتِكَ شَيْئاً، مُرْهَا: فَلْتَخْتَمِرْ، وَلْتَرْكَبْ، وَلْتَصُمْ ثَلَاثَةَ أَيَّامٍ»


আহমাদ থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ অবশ্যই তোমার বোনের কোন কষত দ্বারা আল্লাহ কিছু করবেন না। তোমার বোনকে বল সে ওড়না (চাদর) পরে নেয়। সাওয়ার হোক আর তিন দিন রোযা রাখুক। [১৪৮৪] [বুলুগুল মারাম : ১৩৭৬]


[[১৪৮৪] বুখারী ১৮৬৬, মুসলিম ১৬৪৪, তিরমিযী ১৫৪৪, নাসায়ী ৩৮১৪, ৩৮১৫, আবূ দাউদ ৩২৯৯, ৩৩০৪, ইবনু মাজাহ ২১৩৪, আহমাদ ১৬৮৪০, ১৬৮৫৫, দারেমী ২৩৩৪। শাইখ আলবানী ইরওয়াতুল গালীলে ২৫৯২ একে দুর্বল বলেছেন। ইমাম ইবন্য তাইমিয়্যা নায্রিয়াতুল আকদ ৪০ গ্রন্থে বলেনঃ এই সনদের কোন দোষ জানায় যায় না। ইমাম শওকানী নাইলুল আওতার ৯/১৪৫ গ্রন্থে বলেন, এর সনদে আবদুল্লাহ বিন যুহর সম্পর্কে একদল ইমাম সমালোচনা করেছেন। ইমাম বাইহাকী আস সুনান আল কুবরা ১০/৮০ গ্রন্থে বলেন, এর সনদের ব্যাপারে মতানৈক্য রয়েছে। আলবানী যঈফ নাসায়ী ৩৮২৪ এ একে দুর্বল বলেছেন।]


হাদিসের মান : হাসান হাদিস