(৫০৭) জিহাদ [হাদিসের সীমা (১২৫৯ -১৩১৮), সর্বমোট হাদিসঃ ৬২টি]

পরিচ্ছেদ ০৮. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৫৩টি]


কোন প্রকার ঘোষণা দেওয়া ছাড়াই দুশমনদের উপর অতর্কিতভাবে আক্রমণ করা




39569 OK

(১২৬৮)

সহিহ হাদিস

وَعَنْ نَافِعٍ قَالَ: أَغَارَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - عَلَى بَنِي الْمُصْطَلِقِ، وَهُمْ غَارُّونَ، فَقَتَلَ مُقَاتِلَتَهُمْ، وَسَبَى ذَرَارِيَّهُمْ. حَدَّثَنِي بِذَلِكَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا. مُتَّفَقٌ عَلَيْهِ


নাফি’ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বনী মুস্তালিক গোত্রের উপর হঠাৎ করে আক্রমণ করেছিলেন তখন ঐ গোত্রের লোকেরা উদাসীন ছিল। তাদের যুদ্ধরতদের হত্যা করলেন ও তাদের সন্তানদেরকে বন্দী করলেন। নাফি’ (রাঃ) বলেছেন এ সংবাদ আমাকে বিশিষ্ট সাহাবী আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) বলেছেন। [১৩৭৩] [বুলুগুল মারাম : ১২৬৮]


[[১৩৭৩] (আরবী) শব্দের অর্থ (আরবী) অর্থাৎ উদাসীন। বুখারী ২৫৪১, মুসলিম ১৭৩০, আবু দাউদ ২৬৩৩, আহমাদ ৪৮৪২, ৪৮৫৮, ৫০৩০।]


হাদিসের মান : সহিহ হাদিস