(৫০৭) জিহাদ [হাদিসের সীমা (১২৫৯ -১৩১৮), সর্বমোট হাদিসঃ ৬২টি]

পরিচ্ছেদ ০৪. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৫৭টি]


মুশরিকদের এলাকায় অবস্থান করা নিষেধ




39565 OK

(১২৬৪)

সহিহ হাদিস

وَعَنْ جَرِيرٍ الْبَجَلِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «أَنَا بَرِيءٌ مِنْ كُلِّ مُسْلِمٍ يُقِيمُ بَيْنَ الْمُشْرِكِينَ» رَوَاهُ الثَّلَاثَةُ وَإِسْنَادُهُ صَحِيحٌ، وَرَجَّحَ الْبُخَارِيُّ إِرْسَالَهُ


জারীর (আল-বাজালী) (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি ঐসব মুসলিমের উপর অসন্তুষ্ট ও রুষ্ট যারা মুশরিকদের মধ্যে (তাদের হয়ে) অবস্থান করে। [১৩৬৯] [বুলুগুল মারাম : ১২৬৪]


[[১৩৬৯] আবূ দাঊদ ২৬৪৫, তিরমিযী ১৬০৪।]


হাদিসের মান : সহিহ হাদিস