
وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه - قَالَ: مَا كُنْتُ لِأُقِيمَ عَلَى أَحَدٍ حَدًّا، فَيَمُوتُ، فَأَجِدُ فِي نَفْسِي، إِلَّا شَارِبَ الْخَمْرِ; فَإِنَّهُ لَوْ مَاتَ وَدَيْتُهُ. أَخْرَجَهُ الْبُخَارِيُّ
আলী ইব্নু আবূ ত্বলিব (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি কাউকে শরীয়তের দণ্ড দেয়ার সময় সে তাতে মরে গেলে আমার দুঃখ হয় না। কিন্তু মদ পানকারী ছাড়া। সে মারা গেলে আমি জরিমানা দিয়ে থাকি। [১৩৬১] [বুলুগুল মারাম : ১২৫৫]
[[১৩৬১] বুখারী ৬৭৭৮, মুসলিম ১৭০৭, আবূ দাঊদ ৪৪৮৬, ইবনু মাজাহ ২৫৬৯, আহমাদ ১০২৭, ১০৮৭।]
হাদিসের মান : সহিহ হাদিস