(৫০৬) দণ্ড বিধি [হাদিসের সীমা (১২০৫ -১২৫০), সর্বমোট হাদিসঃ ৫৯টি]

পরিচ্ছেদ ০১. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৬টি]


শাসন করা বৈধ এবং এর নির্ধারিত সীমা




39554 OK

(১২৫৩)

সহিহ হাদিস

عَنْ أَبِي بُرْدَةَ الْأَنْصَارِيِّ - رضي الله عنه - أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقُولُ: «لَا يُجْلَدُ فَوْقَ عَشَرَةِ أَسْوَاطٍ، إِلَّا فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ» مُتَّفَقٌ عَلَيْهِ


আবূ বুর্দা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছেন, আল্লাহ্‌র নির্দিষ্ট হদসমূহের কোন হদ ছাড়া অন্য ক্ষেত্রে দশ বেত্রাঘাতের বেশি দণ্ড দেয়া যাবে না। [১৩৫৯] [বুলুগুল মারাম : ১২৫৩]


[[১৩৫৯] বুখারী ৬৮৪৯, ৬৮৫০, মুসলিম ১৭০৮, তিরমিযী ১৪৬৩, আবূ দাঊদ ৪৪৯১, ইবনু মাজাহ ২৬০১, আহমাদ ১৫৪০৫, ১৬০৫১, দারেমী ২৩১৪।]


হাদিসের মান : সহিহ হাদিস