(৫০৬) দণ্ড বিধি [হাদিসের সীমা (১২০৫ -১২৫০), সর্বমোট হাদিসঃ ৫৯টি]

পরিচ্ছেদ ০৮. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৯টি]


মদ দিয়ে চিকিৎসা করা হারাম




39551 OK

(১২৫১)

সহিহ হাদিস

وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قَالَ: «إِنَّ اللَّهَ لَمْ يَجْعَلْ شِفَاءَكُمْ فِيمَا حَرَّمَ عَلَيْكُمْ» أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ


উম্মু সালামাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমাদের রোগ নিরাময়ের ব্যবস্থা আল্লাহ তার হারামকৃত বস্তুর মধ্যে করেননি। [১৩৫৭ ] [বুলুগুল মারাম : ১২৫১]


[[১৩৫৭] আত্-তালখীসুল হাবীর ৪/১৩৯৭, আল মুহাযযিব (৮/৩৯৬৬), মাজমাউয যাওয়ায়িদ ৫/৮৯) শাকীক বিন সালাম থেকে।]


হাদিসের মান : সহিহ হাদিস



39552 OK

(১২৫২)

সহিহ হাদিস

وَعَنْ وَائِلٍ الْحَضْرَمِيِّ، أَنَّ طَارِقَ بْنَ سُوَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، سَأَلَ النَّبِيَّ - صلى الله عليه وسلم - عَنِ الْخَمْرِ يَصْنَعُهَا لِلدَّوَاءِ، فَقَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِدَوَاءٍ، وَلَكِنَّهَا دَاءٌ» أَخْرَجَهُ مُسْلِمٌ وَأَبُو دَاوُدَ وَغَيْرُهُمَا


ওয়ায়িল আল হাযরামী থেকে বর্ণিতঃ

তারিক ইবনু সুওয়াইদ (রাঃ) মদ দিয়ে ওষুধ তৈরী করা প্রসঙ্গে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করেছিলেন, উত্তরে তিনি বলেন, ওটাতো ওষুধ নয় বরং তা ব্যাধি। [১৩৫৮] [বুলুগুল মারাম : ১২৫২]


[[১৩৫৮] মুসলিম ১৯৮৪, তিরমিযী ২০৪৬, আবূ দাঊদ ৩৮৭৩, আহমাদ ১৮৩১০, ১৮৩৮০, ২৬৫৯৬।]


হাদিসের মান : সহিহ হাদিস