(৫০৬) দণ্ড বিধি [হাদিসের সীমা (১২০৫ -১২৫০), সর্বমোট হাদিসঃ ৫৯টি]

পরিচ্ছেদ ০৭. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১০টি]


নাবীয রস খাওয়ার বৈধতা এবং এর শর্ত প্রসঙ্গ




39550 OK

(১২৫০)

সহিহ হাদিস

وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يُنْبَذُ لَهُ الزَّبِيبُ فِي السِّقَاءِ، فَيَشْرَبُهُ يَوْمَهُ، وَالْغَدَ، وَبَعْدَ الْغَدِ، فَإِذَا كَانَ مَسَاءُ الثَّالِثَةِ شَرِبَهُ وَسَقَاهُ، فَإِنْ فَضَلَ شَيْءٌ أَهْرَاقَهُ. أَخْرَجَهُ مُسْلِمٌ


ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর জন্য মশকে কিশমিশ ভিজিয়ে নাবিজ করা হতো আর তিনি তা সে দিন, পরের দিন এবং তার পরে ৩য় দিন সন্ধ্যা বেলাও পান করতেন। তারপরও কিছু থেকে গেলে তা ঢেলে ফেলে দিতেন। [১৩৫৬] [বুলুগুল মারাম : ১২৫০]


[[১৩৫৬] মুসলিম ২০০৪, নাসায়ী ৫৭৩৭, ৫৭৩৮, ৫৭৩৯, আবূ দাঊদ ৩৭১৩, ইবনু মাজাহ ৩৩৯৯, আহমাদ ১৯৬৪, ২০৬৯, ২৬০১।]


হাদিসের মান : সহিহ হাদিস