(৫০৬) দণ্ড বিধি [হাদিসের সীমা (১২০৫ -১২৫০), সর্বমোট হাদিসঃ ৫৯টি]

পরিচ্ছেদ ০৮. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২৪টি]


সংরক্ষিত মাল চুরির অপরাধ ব্যতীত হাত কাটা যাবে না




39536 OK

(১২৩৭)

সহিহ হাদিস

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم -، أَنَّهُ سُئِلَ عَنِ الثَّمَرِ الْمُعَلَّقِ، فَقَالَ: «مَنْ أَصَابَ بِفِيهِ مِنْ ذِي حَاجَةٍ، غَيْرَ مُتَّخِذٍ خُبْنَةً، فَلَا شَيْءَ عَلَيْهِ، وَمَنْ خَرَجَ بِشَيْءٍ مِنْهُ، فَعَلَيْهِ الْغَرَامَةُ وَالْعُقُوبَةُ، وَمَنْ خَرَجَ بِشَيْءٍ مِنْهُ بَعْدَ أَنْ يُؤْوِيَهُ الْجَرِينُ، فَبَلَغَ ثَمَنَ الْمِجَنِّ فَعَلَيْهِ الْقَطْعُ» أَخْرَجَهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ


আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনিল ‘আস (রাঃ) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে গাছে ঝুলন্ত খেজুর প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ যদি নিয়ে যাওয়ার জন্য আঁচলে না বেঁধে কেবল প্রয়োজন (ক্ষুধা) মেটানোর জন্য খায় তবে তাতে কোন দোষ নেই। আর যদি কিছু নিয়ে বেরিয়ে যায় তবে তাকে জরিমানা করতে হবে ও শাস্তি ও দিতে হবে। আর যদি খামারে রাখার পর সেখানে হতে তার কিছু উঠিয়ে নিয়ে যায় আর তার মূল্য একটি ঢাল পরিমাণ হয়ে যায় তবে তার হাত কাটা হবে। [১৩৪৩] [বুলুগুল মারাম : ১২৩৭]


[[১৩৪৩] নাসায়ী ৪৯৫৭, ৪৯৫৯, তিরমিযী ১২৮৯, আবু দাউদ ১৭১০, ৪৩৯০, আহমাদ ৬৬৪৮।]


হাদিসের মান : সহিহ হাদিস