
وَأَخْرَجَهُ الْحَاكِمُ مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ، فَسَاقَهُ بِمَعْنَاهُ، وَقَالَ فِيهِ: «اذْهَبُوا بِهِ، فَاقْطَعُوهُ ، ثُمَّ احْسِمُوهُ»، وَأَخْرَجَهُ الْبَزَّارُ أَيْضًا، وَقَالَ: لَا بَأْسَ بِإِسْنَادِهِ
ইমাম হাকিম আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ
এ অর্থেই একটি হাদীস সংকলন করেছেন, তাতে রাবী বলেছেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তাকে নিয়ে গিয়ে তার হাত কেটে দাও ও তার রক্ত বন্ধ করে দাও। হাদীসটি বাযযারও সংকলন করেছেন ও তিনি হাদীসটির সানাদকে নির্দোষ বলেছেন। [১৩৪১] [বুলুগুল মারাম : ১২৩৫]
[[১৩৪১] ইমাম আবু দাউদের আল মারাসীল (৩২৪), ইমাম হাইসামীর মাজমাউয যাওয়ায়েদ (৬/২৭৯) এর বর্ণনাকারী আহমাদ বিন আবান আল কুরাশীকে ইবনু হিব্বান সহীহ বিশ্বস্ত বলেছেন, অবশিষ্ট রাবীগণ বুখারীর। ইমাম বাইহাকীর আস সুনান আস সাগীর (৩/৩১৪), ইমাম শওকানীর নাইলুল আওত্বার (৭/৩১০) মুত্তাসিল ও মুরসাল রূপে বর্ণনা করেছেন।]
হাদিসের মান : অন্যান্য