(৫০৫) অপরাধ প্রসঙ্গ [হাদিসের সীমা (১১৯৫ -১২০৪), সর্বমোট হাদিসঃ ৫১টি]

পরিচ্ছেদ ৩৪. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৯টি]


সংঘবদ্ধ থাকাবস্থায় এই উম্মতকে বিচ্ছিন্নকারীর হুকুম




39492 OK

(১১৯৭)

সহিহ হাদিস

وَعَنْ عَرْفَجَةَ بْنِ شُرَيْحٍ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقُولُ: «مَنْ أَتَاكُمْ وَأَمْرُكُمْ جَمِيعٌ، يُرِيدُ أَنْ يُفَرِّقَ جَمَاعَتَكُمْ، فَاقْتُلُوهُ» أَخْرَجَهُ مُسْلِمٌ


আরফাজাহ ইবনু শুরাইহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, তিনি বলেছিলেনঃ তোমাদের সংঘবদ্ধ থাকা অবস্থায় যদি কেউ আসে আর সে তোমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য ইচ্ছা (চেষ্টা) করে তবে তোমরা তাকে হত্যা কর। [১৩০৩] [বুলুগুল মারাম : ১১৯৭]


[[১৩০৩] মুসলিম ১৮৫২, নাসায়ী ৪০২০, ৪০২১, ৪০২২, আবূ দাঊদ ৪৭৬২, আহমাদ ১৭৮৩১, ১৮৫২, ১৯৭৬৬]


হাদিসের মান : সহিহ হাদিস