(৫০৫) অপরাধ প্রসঙ্গ [হাদিসের সীমা (১১৯৫ -১২০৪), সর্বমোট হাদিসঃ ৫১টি]

পরিচ্ছেদ ২৬. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২০টি]


ক্ষতিপূরণের ক্ষেত্রে রৌপ্যমুদ্রার পরিমাণ




39481 OK

(১১৮৮)

অন্যান্য

وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَتَلَ رَجُلٌ رَجُلًا عَلَى عَهْدِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - فَجَعَلَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - دِيَتَهُ اثْنَيْ عَشَرَ أَلْفًا. رَوَاهُ الْأَرْبَعَةُ، وَرَجَّحَ النَّسَائِيُّ وَأَبُو حَاتِمٍ إِرْسَالَهُ


ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর যুগে একটি লোক অন্য একজনকে হত্যা করে। নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ খুনের দিয়াত ১২ হাজার রৌপ্যমুদ্রা ধার্য করেন। [১২৯৫] [বুলুগুল মারাম : ১১৮৮]


[[১২৯৫] আবূ দাউদ ৪৫৪৬, তিরমিযী ১৩৮৮, নাসায়ী ৪৮০৩, ৪৮০৪, ইবনু মাজাহ ২৬২৯, ২৬৩৫, দারেমী ২৩৬৩। শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহহাব তাঁর আল হাদীস গ্রন্থের ৪/২০৫ গ্রন্থে একে মুরসাল বলেছেন, শাইখ আলবানী যঈফ নাসায়ী ৪৮১৭, যঈফ আবূ দাউদ ৪৫৪৬, আত তালীকাতুর রাযীয়্যাহ ৩/৩৭২ গ্রন্থে একে দুর্বল বলেছেন। ইমাম নাসায়ী তাঁর সুনান আল কুবরা গ্রন্থে বলেন, এর মধ্যে ইবনু মাইমূন নামক এক বর্ণনাকারী আছে সে শক্তিশালী নয়। ইবনু হাজার আসকালানী তাঁর মাওয়াফিকাতু আলখবরুল খবর ১/১৮৬ গ্রন্থে একে গরবী ও ইবনু কাসীর তাঁর জামে আল মাসানীদ ওয়াস সুনান ৮/৩৫৮ গ্রন্থে হাদীসটি মুরসাল হিসেবে বর্ণনার কথা উল্লেখ করেছেন। তবে শুধুমাত্র ইমাম শওকানী ভিন্নমত পোষণ করে তাঁর নাইলুল আওত্বার ৭/২৪০ গ্রন্থে বলেন, আনেকগুলো সনদ থাকার কারণে হাদীসটি সহীহ।]


হাদিসের মান : অন্যান্য