(৫০৫) অপরাধ প্রসঙ্গ [হাদিসের সীমা (১১৯৫ -১২০৪), সর্বমোট হাদিসঃ ৫১টি]

পরিচ্ছেদ ১৮. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২৯টি]


ইচ্ছাকৃত হত্যার ক্ষতিপূরণে উটের বয়স




39472 OK

(১১৭৯)

যঈফ হাদিস

وَأَخْرَجَهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ: مِنْ طَرِيقِ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ رَفَعَهُ: «الدِّيَةُ ثَلَاثُونَ حِقَّةً، وَثَلَاثُونَ جَذَعَةً، وَأَرْبَعُونَ خَلِفَةً فِي بُطُونِهَا أَوْلَادُهَا»


আমর ইবনে শুয়া‘আইব- থেকে বর্ণিতঃ

হাদীসটি আবু দাউদ ও তিরমিযি মারফুরূপে বর্ণনা করেছেন, তাতে আছে দিয়াত ৪র্থ বছর বয়সে উপনীত উটনী ৩০টি, ৫ম বছরে পদার্পণকারিণী ৩০টি, এবং ৪০টি গর্ভধারিনী উটনী যাদের পেটে বাচ্চা রয়েছে (দিতে হবে)। (২০টি করে ৫ ভাগ আর ৩০ ও ৪০টির তিন ভাগ-গড়ে একই মূল্য দাঁড়াবে।) [১২৮২] [বুলুগুল মারাম : ১১৭৯]


[[১২৮২] আবূ দাঊদ ৪৫৪১, তিরমিযী ১৩৮৭।]


হাদিসের মান : যঈফ হাদিস