(৫০৫) অপরাধ প্রসঙ্গ [হাদিসের সীমা (১১৯৫ -১২০৪), সর্বমোট হাদিসঃ ৫১টি]

পরিচ্ছেদ ১৩. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৬টি]


চুক্তিবদ্ধ কাফিরকে হত্যার অপরাধে মুসলমানকে হত্যা করার বিধান




39465 OK

(১১৭৩)

যঈফ হাদিস

وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْبَيْلَمَانِيِّ، أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَتَلَ مُسْلِمًا بِمُعَاهَدٍ. وَقَالَ: «أَنَا أَوْلَى مَنْ وَفَى بِذِمَّتِهِ». أَخْرَجَهُ عَبْدُ الرَّزَّاقِ هَكَذَا مُرْسَلًا. وَوَصَلَهُ الدَّارَقُطْنِيُّ، بِذِكْرِ ابْنِ عُمَرَ فِيهِ، وَإِسْنَادُ الْمَوْصُولِ وَاهٍ


আব্দুর রহমান ইবনু বাইলামানী (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একজন মুসলিমকে হত্যা করেছিলেন- যিম্মী কাফিরকে হত্যা করার অপরাধে। এবং বলেছিলেন, আমি (অঙ্গিকার) পালনকারীদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। দারাকুত্বনী ইবনু উমারের উল্লেখপূর্বক একে মাওসুল হিসেবে বর্ণনা করেছেন। মাওসূল সনদটি দুর্বল।” [১২৭৬] [বুলুগুল মারাম : ১১৭৩]


[[১২৭৬] ইমাম সনআনী তাঁর সুবুলুস সালাম ৩/৩৭৮ গ্রন্থে বলেন, এ হাদীসে ইবরাহীম বিন মুহাম্মাদ বিন আৰু লায়লা নামক একজন দুর্বল রাবী রয়েছে। ইবনু উসাইমীন তার শরহে বুলুগুল মারাম ৫/২৫৫ গ্রছে বলেন, এর সনদ ও মতন উভয়ই দুর্বল। ইমাম তুহাবী তার শরহে মাআনী আল আসার ৩/১৯৫ গ্রন্থে হাদীসটিকে মুনকাতি বলেছেন। ইবনু হাজার আসকালানী তাঁর ফাতহুল বারী ১২/২৭৩ গ্রন্থে বলেন, এতে আম্মার বিন মিত্বর এর সনদে গোপন রয়েছেন।]


হাদিসের মান : যঈফ হাদিস