(৫০০) যাকাত [হাদিসের সীমা (৫৯৯-৬৪৯), সর্বমোট হাদিসঃ ৫৪টি]

পরিচ্ছেদ ০৬. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১টি]


চাওয়া বা কামনা ছাড়া যখন কেউ কিছু দিলে তা গ্রহণ করা বৈধ




38897 OK

(৬৪৯)

সহিহ হাদিস

وَعَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ; أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - كَانَ يُعْطِي عُمَرَ الْعَطَاءَ، فَيَقُولُ: أَعْطِهِ أَفْقَرَ مِنِّي، فَيَقُولُ: «خُذْهُ فَتَمَوَّلْهُ، أَوْ تَصَدَّقْ بِهِ، وَمَا جَاءَكَ مِنْ هَذَا الْمَالِ، وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلَا سَائِلٍ فَخُذْهُ، وَمَا لَا فَلَا تُتْبِعْهُ نَفْسَكَ» رَوَاهُ مُسْلِمٌ


সালিম বিন আবদুল্লাহ বিন উমার থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উমর ইবনুল খাত্তাব (রাঃ)`-কে কিছু দান করতে চাইলেন। ফলে 'উমার বললেন-যে আমার থেকে বেশি ফকীর তাকে দিন। নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন- এটা লও। হয় তুমি একে নিজের সম্পদ করে নাও, নাহলে তুমি তা সদাকাহ করে দাও। নির্লো(রাঃ) ও না চাইতেই যা এ সদাকাহর সম্পদ হতে পাবে তা তুমি গ্রহণ কর। (আর ঐরূপ না হলে) ঐ সম্পদের দিকে তোমার মনসংযোগ ঘটাবে না।” [৬৯৫] [বুলুগুল মারাম : ৬৪৯]


[[৬৯৫] মুসলিম ১০৪৫, বুখারী ১৪৭৩, ৭১৬৩, নাসায়ী ২৬০৫, ২৬০৬, ২৬০৭, আবূ দাউদ ১৬৪৮, আহমাদ ১০১, ১২৭, ২৮১, দারেমী ১৬৪৭]


হাদিসের মান : সহিহ হাদিস