
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: فَرَضَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - زَكَاةَ الْفِطْرِ، صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ: عَلَى الْعَبْدِ وَالْحُرِّ، وَالذَّكَرِ وَالْأُنْثَى، وَالصَّغِيرِ وَالْكَبِيرِ، مِنَ الْمُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلَاةِ. مُتَّفَقٌ عَلَيْهِ
ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, প্রত্যেক গলাম, আযাদ, পুরুষ, নারী, প্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক মুসলিমের উপর আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সদাকাতুল ফিতর হিসেবে খেজুর হোক অথবা যব হোক এক সা’ পরিমান আদায় করা ফরয করেছেন এবং লোকজনের ঈদের সালাতের বের হবার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন। [৬৭২] [বুলুগুল মারাম : ৬২৭]
[[৬৭২] বুখারী ১৫০৩, ১৫০৪, ১৫০৭, ১৫০৯, মুসলিম ৯৮8, তিরমিযী ৬৭৫, ৬৭৬, নাসায়ী ২৫০২, ২৫০৩, আবু দাউদ ১৬১১, ১৬১৩, ১৬১৪, ইবনু মাজাহ ১৮২৬, আহমাদ ৪৪৭২, ৫১৫২, মুওয়াত্তা মালেক ৬২৭, দারিমী ১৬৬১, ২৫২০]
হাদিসের মান : সহিহ হাদিস

وَلِابْنِ عَدِيٍّ وَالدَّارَقُطْنِيِّ بِإِسْنَادٍ ضَعِيفٍ: «اغْنُوهُمْ عَنِ الطَّوَافِ فِي هَذَا الْيَوْمِ
ইবনু ‘আদী ও দারাকুৎনী থেকে বর্ণিতঃ
দুর্বল সানাদে বর্ণনা করেছেন : তাদের নিকট সাদাকাতুল ফিতর পৌঁছে দিয়ে তাদের এ দিনে রুযীর খোজে বের হওয়ার প্রয়োজন মিটিয়ে দাও। [৬৭৩] [বুলুগুল মারাম : ৬২৮]
[[৬৭৩] ইমাম সানআনী সুবুলুস সালাম (২/২১৮) গ্রন্থে বলেন, এর সনদে মুহাম্মাদ বিন উমার আল ওয়াকিদী রয়েছে। সে দুর্বল। ইমাম নববী আল মাজমূ (৬/১২৬) গ্রন্থে এর সনদকে দুর্বল বলেছেন, আলবানী ইরওয়াউল গালীল (৮৪৪) গ্রন্থে দুর্বল বলেছেন, উসাইমিন শারহুল মুমতে (৬/১৭১) গ্রন্থেও একে দুর্বল বলেছেন।]
হাদিসের মান : মুনকার

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رضي الله عنه - قَالَ: كُنَّا نُعْطِيهَا فِي زَمَانِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - صَاعًا مِنْ طَعَامٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ. مُتَّفَقٌ عَلَيْهِ وَفِي رِوَايَةٍ: أَوْ صَاعًا مِنْ أَقِطٍ
আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর যুগে এক সা’ খাদ্যদ্রব্য বা এক সা’ খেজুর বা এক সা’ যব বা এক সা’ কিসমিস সাদাকাতুল ফিতর আদায় করতাম। উক্ত কেতাবদ্বয়ে আরও আছে : “অথবা এক সা’ পনির দিতাম।“ আবূ সা’ঈদ বলেনঃ আজও তাই বের করবো (দিব) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর যামানায় যেমনভাবে পূর্ণ এক সা’ (বের) করতাম। আবূ দাউদে আবূ সা’ঈদের কথাটি এভাবে আছে- “এক সা’ ব্যতিত আমি বের করব (দেবই) না। [৬৭৪] [বুলুগুল মারাম : ৬২৯]
[[৬৭৪] বুখারী ১৫০৫, ১৫০৬, ১৫০৮, ১৫১০, মুসলিম ৯৮৫, তিরমিযী ৬৭৩, নাসায়ী ২৫১১, ২৫১২, ২৫১৩, আবূ দাউদ ১৬১৬, ১৬১৮, ইবনু মাজাহ ১৮২৯, আহমাদ ১০৭৯৮, ১১৩০১, মুওয়াত্তা মালেক ৬২৮, দারেমী ১৬৬৪]
হাদিসের মান : সহিহ হাদিস