
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «وَفِي الِّركَازِ: الْخُمُسُ» مُتَّفَقٌ عَلَيْه
আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন-রিকাযের (ভূগর্ভস্থ পুতে রাখা সম্পদের) জন্য পাঁচ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে। [৬৬৯] [বুলুগুল মারাম : ৬২৪]
[[৬৬৯] বুখারী ২৩৫৬, ৬৯১২, ৬৯১৩, মুসলিম ১৭১০, তিরমিযী ৬৪২, ১৩৭৭, নাসায়ী ২৪৯৫, আবূ দাউদ ২০৮৫, ৪৫৯৩, ইবনু মাজাহ ২৬৭৩, ইবনু মাজহ ২০৮০, ৭২১৩। বুখারী এবং মুসলিমে পূর্ণাঙ্গ হাদিসটি হচ্ছে , চতুস্পদ জন্তুর আঘাত দায়মুক্ত, কৃপ (খননে শ্রমিকের মৃত্যুতে মালিক) দায়মুক্ত, খণি (খননে কেউ মারা গেলে মালিক) দায়মুক্ত। রিকাযে এক-পঞ্চমাংশ ওয়াজিব।]
হাদিসের মান : সহিহ হাদিস

وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ; أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ -فِي كَنْزٍ وَجَدَهُ رَجُلٌ فِي خَرِبَةٍ-: «إِنْ وَجَدْتَهُ فِي قَرْيَةٍ مَسْكُونَةٍ، فَعَرِّفْهُ، وَإِنْ وَجَدْتَهُ فِي قَرْيَةٍ غَيْرِ مَسْكُونَةٍ، فَفِيهِ وَفِي الرِّكَازِ الْخُمُسُ» أَخْرَجَهُ ابْنُ مَاجَهْ بِإِسْنَادٍ حَسَنٍ
আমর বিন শু'আইব থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ কোন লোক কোন বিরান জায়গায় কোন সম্পদ পেলে সে সম্বন্ধে রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যদি তা কোন লোকবসতিস্থানে পাও তবে তা প্রচার করে লোকেদের জানিয়ে দাও আর যদি কোন বিরান জায়গায় পাও তবে তাতে ও রিকাযে পাঁচ ভাগের এক ভাগ যাকাত দিবে। ইবনু মাজাহ হাসান সানাদে।` [৬৭০] [বুলুগুল মারাম : ৬২৫]
[[৬৭০] হাসান। শাফিয়ী ১/২৪৮/৬৭৩, ইবনু হাজার হাদীসটিকে ইবনু মাজাহর সাথে সম্পূক্ত করে ভুল করেছেন। বরং এ হাদীসটিকে হাফেজ ইবনু হাজার আসকালানীর আত-তালখীসুল হাবীর নামক গ্রন্থে পাওয়া যায়।]
হাদিসের মান : হাসান হাদিস