(৫০০) যাকাত [হাদিসের সীমা (৫৯৯-৬৪৯), সর্বমোট হাদিসঃ ৫৪টি]

পরিচ্ছেদ ১৬. [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ৩২টি]


অলংকারে যাকাতের বিধান




38866 OK

(৬২০)

সহিহ হাদিস

وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ; أَنَّ امْرَأَةً أَتَتِ النَّبِيَّ - صلى الله عليه وسلم - وَمَعَهَا ابْنَةٌ لَهَا، وَفِي يَدِ ابْنَتِهَا مَسْكَتَانِ مِنْ ذَهَبٍ، فَقَالَ لَهَا: «أَتُعْطِينَ زَكَاةَ هَذَا» ? قَالَتْ: لَا. قَالَ: «أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللَّهُ بِهِمَا يَوْمَ الْقِيَامَةِ سِوَارَيْنِ مِنْ نَارٍ» ? فَأَلْقَتْهُمَا. رَوَاهُ الثَّلَاثَةُ، وَإِسْنَادُهُ قَوِيٌّ


আমর বিন শু'আইব থেকে বর্ণিতঃ

জনৈকা নারী তার মেয়েকে নিয়ে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এলেন। তার কন্যার হাতে দুখানা সোনার বালা ছিল। তিনি তাকে বললেন, তুমি কি এগুলোর যাকাত আদায় কর? সে বলল, না। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, কিয়ামতের দিনে আল্লাহ ঐগুলো দিয়ে আগুনের বালা বানিয়ে তোমাকে পরতে দিলে তুমি কি খুশী হবে? (এটা শুনে) সে দুটোকে ছুড়ে ফেলে দিল। -এর সানাদ শক্তিশালী। [৬৬৫] [বুলুগুল মারাম : ৬২০]


[[৬৬৫] আবূ দাউদ ১৫৬৩, তিরমিয়ী ৬৩৭, নাসায়ী ২৪৭৯, আহমাদ ৬৬২৯, ৬৮৬২, ৬৯০০]


হাদিসের মান : সহিহ হাদিস



38867 OK

(৬২১)

সহিহ হাদিস

وَصَحَّحَهُ الْحَاكِمُ مِنْ حَدِيثِ عَائِشَةَ


বর্ণনাকারী থেকে বর্ণিতঃ

এবং আয়িশা কর্তৃক বর্ণিত (অনুরূপ) হাদীসটিকে হাকিম সহীহ বলেছেন। [৬৬৬] [বুলুগুল মারাম : ৬২১]


[[৬৬৬] আবূ দাউদ ১৫৬৫, হাকিম ১/৩৮৯-৩৯০]


হাদিসের মান : সহিহ হাদিস



38868 OK

(৬২২)

হাসান হাদিস

وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ تَلْبَسُ أَوْضَاحًا مِنْ ذَهَبٍ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ! أَكَنْزٌ هُوَ؟ فَقَالَ: «إِذَا أَدَّيْتِ زَكَاتَهُ، فَلَيْسَ بِكَنْزٍ» رَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارَقُطْنِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ


উম্মু সালামাহ (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিতঃ

তিনি স্বর্ণের বালা পরতেন। তারপর তিনি বললেন, -হে আল্লাহর রসূল! এগুলো কি (কুরআনে উল্লেখিত) গচ্ছিত সম্পদ (কানয) ? নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উত্তরে বললেন, যদি এর যাকাত আদায় কর তবে তা কান্য হবে না। -হাকিম একে সহীহ বলেছেন।” [৬৬৭] [বুলুগুল মারাম : ৬২২]


[[৬৬৭] আবূ দাউদ ১৫৬৪, দারাকুতনী ২/১০৫/১, হাকিম ১/৩৯০]


হাদিসের মান : হাসান হাদিস