(৫০০) যাকাত [হাদিসের সীমা (৫৯৯-৬৪৯), সর্বমোট হাদিসঃ ৫৪টি]

পরিচ্ছেদ ১৪. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৬টি]


যে পরিমাণ শস্য ও ফলে যাকাত ওয়াজিব




38862 OK

(৬১৬)

সহিহ হাদিস

وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ وَمُعَاذٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ لَهُمَا: «لَا تَأْخُذَا فِي الصَّدَقَةِ إِلَّا مِنْ هَذِهِ الأَصْنَافِ الْأَرْبَعَةِ: الشَّعِيرِ، وَالْحِنْطَةِ، وَالزَّبِيبِ، وَالتَّمْرِ» رَوَاهُ الطَّبَرَانِيُّ وَالْحَاكِمُ


আবূ মূসা আল আশ’আরী ও মু’আয (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁদের বলেছিলেন, শুধুমাত্র চার প্রকার জিনিস হতে সদাকাহ গ্রহণ করবেঃ বার্লি, গম, কিশমিশ ও খেজুর। [৬৬১] [বুলুগুল মারাম : ৬১৬]


[[৬৬১] বুখারী ১৪৮৩, আবূ দাঊদ ১৫৯৬, তিরমিযী ৬৫০, নাসায়ী ২৪৮৮, ইবনু মাজাহ ১৮১৭]


হাদিসের মান : সহিহ হাদিস



38863 OK

(৬১৭)

যঈফ হাদিস

وَلِلدَّارَقُطْنِيِّ، عَنْ مُعَاذٍ، قَالَ: فَأَمَّا الْقِثَّاءُ، وَالْبِطِّيخُ، وَالرُّمَّانُ، وَالْقَصَبُ، فَقَدْ عَفَا عَنْهُ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -. وَإِسْنَادُهُ ضَعِيفٌ


দারাকুৎসীতে মুআয থেকে বর্ণিতঃ

শশা-খিরা, তরমুজ, আনার ও আখ জাতীয় জিনিসের যাকাত (উশর) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাফ করে দিয়েছেন। এর সানাদটি দুর্বল। [৬৬২] [বুলুগুল মারাম : ৬১৭]


[[৬৬২] মুহাম্মাদ বিন আবদুল হাদী আল মুহাররার (২১৫) গ্রন্থে বলেন, এর সানাদে ইসহাক বিন ইয়াহইয়া আছে তাকে আহমাদ নাসায়ী ও অন্যরা পরিত্যাগ করেছেন। আর সে হচ্ছে মুরসাল। যাহাবী তানকীহিত তাহকীক (১/৩৩৭) গ্রন্থে একে দুর্বল বলেছেন। যাহাবী মুহাযযাব ৩/১৪৮৫) গ্রন্থে বলেন তাতে সমালোচনা রয়েছে। শওকানী আল ফাতহুর রব্বানী (৭/৩২৯৫) গ্রন্থে হাদীসটিকে মুরসাল হিসেবে আখ্যায়িত করেছেন। ইবনুল কাইয়িম আল মানারুল মুনীফ (৯৯) গ্রন্থে হাদীসটি বাতিল বলে উল্লেখ করেছেন।]


হাদিসের মান : যঈফ হাদিস