(৫০০) যাকাত [হাদিসের সীমা (৫৯৯-৬৪৯), সর্বমোট হাদিসঃ ৫৪টি]

পরিচ্ছেদ ০৯. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৪৪টি]


ইয়াতিমের সম্পদের যাকাত




38854 OK

(৬০৯)

যঈফ হাদিস

وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «مَنْ وَلِيَ يَتِيمًا لَهُ مَالٌ، فَلْيَتَّجِرْ لَهُ، وَلَا يَتْرُكْهُ حَتَّى تَأْكُلَهُ الصَّدَقَةُ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَالدَّارَقُطْنِيُّ، وَإِسْنَادُهُ ضَعِيفٌ


আবদুল্লাহ্ বিন ‘আমর (রাঃ) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যদি কেউ সম্পদশালী ইয়াতীমের তত্বাবধায়ক হয় তবে সে যেন তা ব্যবসায় খাটায়। উক্ত সম্পদকে এমনি ফেলে রাখবে না যাতে সদাকাহ (যাকাত) উক্ত মালকে খেয়ে (নিঃশেষ করে দেয়) ফেলে। তিরমিযী ও দারাকুৎনী দুর্বল সানাদে। [৬৫৩] [বুলুগুল মারাম : ৬০৯]


[[৬৫৩] তিরমিযী ৬৪১, দারাকুতনী ২/১০৯-১১০ ইবনু কাসীর ইরশাদুল ফাকীহ (১/২৪৩), ইবনু হাজার আসকালানী দিরায়্যাহ (১/২৪৯) গ্রন্থে বলেন, তাতে দুর্বলতা রয়েছে। রুবায়ী ফাতহুল গাফফার (২/৮১৭) গ্রন্থে বলেছেন, তার সানাদ দুর্বল। আলবানী যঈফুত তিরমিযী (৬৪১) গ্রন্থে বলেন, দুর্বল। ইমাম তিরমিযী সুনানুত তিরমিযী (৬৪১) গ্রন্থে তার সানাদে সমালোচনা রয়েছে। ইবনু হাজার আসকালানী বুলুগুল মারাম (১৭১) গ্রন্থে বলেন, তার সানাদ দুর্বল। আল আইনী উমদাতুল কারী (৮/৩৪১) গ্রন্থে বলেন দুর্বল। আলবানী যঈফুল জামি’ (২১৭৯) গ্রন্থে বলেন, যঈফ।]


হাদিসের মান : যঈফ হাদিস



38855 OK

(৬১০)

যঈফ হাদিস

وَلَهُ شَاهِدٌ مُرْسَلٌ عِنْدَ الشَّافِعِيِّ


বর্ণনাকারী থেকে বর্ণিতঃ

এর সমার্থক একটি হাদীস শাফি’ঈ মুরসালরূপে বর্ণনা করেছেন। [৬৫৪] [বুলুগুল মারাম : ৬১০]


[[৬৫৪] ইমাম শাফিঈ এটি ইবনু জুরাইজ সূত্রে ইউসুফ বিন মাহিক থেকে বর্ণনা করেছেন। এখানে ইবনু জুরাইজ মুদাল্লিস। শাইখ সুমাইর আয যুহাইরী বলেন, এর অন্য শাহেদ রয়েছে। আর সেখানেও দুর্বল রাবী থাকায় হাদীসটির হুকুম দুর্বল হিসেবেই বহাল থাকল।]


হাদিসের মান : যঈফ হাদিস