(৪৯৯) জানাযা [হাদিসের সীমা (৫৩৪-৫৯৮), সর্বমোট হাদিসঃ ৬৫টি]

পরিচ্ছেদ ৫০. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৫টি]


মৃত ব্যক্তির পরিবারের জন্য খাবার পাঠানো মুস্তাহাব




38839 OK

(৫৯৪)

হাসান হাদিস

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرٍ -حِينَ قُتِلَ- قَالَ النَّبِيُّ - صلى الله عليه وسلم -: «اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا، فَقَدْ أَتَاهُمْ مَا يَشْغَلُهُمْ» أَخْرَجَهُ الْخَمْسَةُ، إِلَّا النَّسَائِيَّ


আব্দুল্লাহ্ বিন জা’ফর (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, যখন জা’ফরের নিহত (শহীদ) হবার সংবাদ (মাদীনাহতে) পৌঁছল তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, -জা’ফরের পরিবারবর্গের জন্য তোমরা খাবার তৈরী কর। কারণ তাদের নিকট এমন এক বিপদ এসেছে যা তাদেরকে শোকাভিভূত কিংকর্তব্যবিমূঢ করে ফেলেছে। [৬৩০] [বুলুগুল মারাম : ৫৯৪]


[[৬৩০] তিরমিযী ৯৯৮, আবূ দাঊদ ২১৩২, ইবনু মাজাহ ১৬১০।]


হাদিসের মান : হাসান হাদিস