(৪৯৯) জানাযা [হাদিসের সীমা (৫৩৪-৫৯৮), সর্বমোট হাদিসঃ ৬৫টি]

পরিচ্ছেদ ৪৭. [মোট হাদিসঃ ৪টি] [অবশিষ্ট হাদিসঃ ১১টি]


মৃত ব্যক্তির জন্য বিলাপ করে ক্রন্দন করা হারাম




38833 OK

(৫৮৮)

যঈফ হাদিস

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رضي الله عنه - قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - النَّائِحَةَ، وَالْمُسْتَمِعَةَ. أَخْرَجَهُ أَبُو دَاوُدَ


আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিলাপ করে ক্রন্দনকারিণী ও তা শ্রবণকারিণীদের প্রতি অভিসম্পাত করেছেন। [৬২৫] [বুলুগুল মারাম : ৫৮৮]


[[৬২৫] আবূ দাঊদ ৩১২৮, আহমাদ ১১২২৮ আলবানী তারগীব (২০৬৮) গ্রন্থে হাদীসটিকে দুর্বল বলেছেন, ইমাম হাইসামী তার মাজমাউয যাওয়ায়িদ (১৭) গ্রন্থে বলেন, এ হাদীসে আল-হাসান বিন আতিয়্যাহ নামক একজন দুর্বল রাবী রয়েছে। আবূ দাঊদ সুনানু আবী দাঊদ (৩১২৪) গ্রন্থে সাকাতু আনহু বলেন, এবং তার রিসালাতে মাক্কাবাসীকে বলেন প্রত্যেক সাকাতা আনহু সালেহ। ইবনু আদী আল কামিলু ফিয যুআফা ৬/৫৫ গ্রন্থে মাহফুয নয় বলেছেন। ইবনুল মুলকিন তাঁর আল-বাদরুল মুনীর (৫/৩৬২) গ্রন্থে বলেন, এ হাদীসের সানাদে মুহাম্মাদ ইবনুল হাসান বিন আতিয়্যাহ রয়েছেন, তিনি তার পিতা হতে, তার পিতা তার দাদা থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তারা তিনজনই দুর্বল বর্ণনাকারী। বিন বায তার বুলূগুল মারামের হাশিয়া (৩৬৬) গ্রন্থে বলেন, এ হাদীসে আল-হাসান বিন আতিয়্যাহ আল উফী নামক রাবী রয়েছেন তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, ইবনু হাজার আসকালানী তাদের দুজনকে বিশেষভাবে দুর্বল আখ্যায়িত করে বলেছেন, তিনি সত্যবাদী কিন্তু হাদীস বর্ণনায় ভুল করেছেন।]


হাদিসের মান : যঈফ হাদিস



38834 OK

(৫৮৯)

সহিহ হাদিস

َعَنْ أُمِّ عَطِيَّةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: أَخَذَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - أَنْ لَا نَنُوحَ. مُتَّفَقٌ عَلَيْهِ


উম্মু আতিয়্যাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বাই’আত গ্রহণকালে আমাদের কাছ হতে এ অঙ্গীকার নিয়েছিলেন যে, আমরা (কোন মৃতের জন্য) বিলাপ করব না। [বুলুগুল মারাম : ৫৮৯]


হাদিসের মান : সহিহ হাদিস



38835 OK

(৫৯০)

সহিহ হাদিস

وَعَنْ عُمَرَ - رضي الله عنه - عَنِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قَالَ: «الْمَيِّتُ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِمَا نِيحَ عَلَيْهِ» مُتَّفَقٌ عَلَيْهِ


ইবনু ‘উমার (রাঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, বিলাপ করে কাঁদার ফলে মুর্দাকে কবরে ‘আযাব দেয়া হয়। [৬২৬] [বুলুগুল মারাম : ৫৯০]


[[৬২৬] বুখারী ১২৯২, ১২৮৮, ১২৯০, মুসলিম ৯২৭, ৯২৮, ৯২৯, তিরমিযী ১০০২, নাসায়ী ১৮৫৩, ১৮৫৮, ইবনু মাজাহ ১৫৯৩, আহমাদ ২০৯, ৩২৮৮।]


হাদিসের মান : সহিহ হাদিস



38836 OK

(৫৯১)

সহিহ হাদিস

وَلَهُمَا: نَحْوُهُ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ


মুগীরাহ বিন শু’বাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

অনুরূপ হাদীস উক্ত কিতাবদ্বয়ে (বুখারী, মুসলিমে) রয়েছে। [৬২৭] [বুলুগুল মারাম : ৫৯১]


[[৬২৭] বুখারী ১২৮৮, ১২৯১, ১২৯২, মুসলিম ৯৩৩, তিরমিযী ১০০০, আহমাদ ১৭৬৭৪, ১৭৭১৯, ১৭৮২৭, বুখারী এবং মুসলিমের বর্ণনায় রয়েছে, যে (মৃত) ব্যক্তির জন্য বিলাপ করা হয়, তাকে বিলাপকৃত বিষয়ের উপর ‘আযাব দেয়া হবে। মুসলিম শেষে (আরবি) শব্দটি বৃদ্ধি করেছেন।]


হাদিসের মান : সহিহ হাদিস