(৪৯৯) জানাযা [হাদিসের সীমা (৫৩৪-৫৯৮), সর্বমোট হাদিসঃ ৬৫টি]

পরিচ্ছেদ ৪৫. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১৪টি]


পুরুষদের জন্য কবর যিয়ারত করা মুস্তাহাব




38830 OK

(৫৮৫)

সহিহ হাদিস

وَعَنْ بُرَيْدَةَ بْنِ الْحَصِيبِ الْأَسْلَمِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا» رَوَاهُ مُسْلِمٌ زَادَ التِّرْمِذِيُّ: «فَإِنَّهَا تُذَكِّرُ الْآخِرَةَ


বুরায়দাহ বিন্ হুসাইব আল-আসলামী থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- আমি তোমাদের কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা তা যিয়ারত করো। তিরমিযীতে অতিরিক্ত আছে- “এটা পরকালকে স্মরণ করাবে। [৬২২] [বুলুগুল মারাম : ৫৮৫]


[[৬২২] মুসলিম ৯৭৭, ১৯৭৭, নাসায়ী ২০৩২, ২০২৩, ৪৪২৯, আবূ দাঊদ ৩৩২৫, ৩৬৯৮, আহমাদ ২২৪৪৯, ২২৪৯৪, ২২৫০৬।]


হাদিসের মান : সহিহ হাদিস



38831 OK

(৫৮৬)

জাল হাদিস

زَادَ ابْنُ مَاجَهْ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ: «وَتُزَهِّدُ فِي الدُّنْيَا


ইবনু মাজাহ ইবনু মাস‘ঊদ (রাঃ)- থেকে বর্ণিতঃ

এর হাদীসে একথা বৃ্দ্ধি করেছেন, “এটা পৃথিবীর ব্যাপারে অনাগ্রহ সৃষ্টি করবে।” [৬২৩] [বুলুগুল মারাম : ৫৮৬]


[[৬২৩] যঈফ। ইবনু মাজাহ ৫১৭১, আহমাদ ৪৩০৭। মিনহাতুল আল্লাম (৪/৩৫৭) গ্রন্থে রয়েছে- এ হাদীসের সকল রাবী শক্তিশালী। তবে আইয়ুব বিন হানী নামক একজন রাবী আছেন যাঁর সম্পর্কে সমালোচনা রয়েছে। হাফেয ইবনু হাজার তাঁর তাকরীব গ্রন্থে বলেন, সে সত্যবাদী তবে তার মধ্যে দুর্বলতা রয়েছে। এ হাদীসে ইবনু যুরাইজ তাদলীস করেছেন। তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে কার থেকে বর্ণনা করেছেন তা পরিষ্কার করেননি।]


হাদিসের মান : জাল হাদিস