
وَعَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ أَحَدِ التَّابِعِينَ قَالَ: كَانُوا يَسْتَحِبُّونَ إِذَا سُوِّيَ عَلَى الْمَيِّتِ قَبْرُهُ، وَانْصَرَفَ النَّاسُ عَنْهُ، أَنْ يُقَالَ عِنْدَ قَبْرِهِ: يَا فُلَانُ! قُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُثَلَاثَ مَرَّاتٍ، يَا فُلَانُ! قُلْ: رَبِّيَ اللَّهُ، وَدِينِيَ الْإِسْلَامُ، وَنَبِيِّي مُحَمَّدٌ - صلى الله عليه وسلم -. رَوَاهُ سَعِيدُ بْنُ مَنْصُورٍ مَوْقُوفاً
যম্রাহ বিন হাবীব থেকে বর্ণিতঃ
যিনি ছিলেন তাবি‘ঈদের একজন, তিনি বলেন, মৃতের কবর ঠিকঠাক হবার পর যখন লোকজন অবসর পায় তখন কবরের নিকট এরুপ বলাকে লোক পছন্দ মনে করতো : হে অমুক, তুমি বল : লা-ইলাহা ইল্লাল্লাহ্ (আল্লাহ ব্যতীত প্রকৃত কোন ইলাহ নেই) তিনবার। রাব্বিইয়াল্লাহ্ (আল্লাহ্ আমার প্রতিপালক)। দীনিইয়াল্ ইসলাম, (ইসলাম আমার দ্বীন)। নাবীয়্যি মুহাম্মাদ (মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার নবী)। সা‘ঈদ বিন মনসুর মাওকুফভাবে বর্ণনা করেছেন। [৬২০] [বুলুগুল মারাম : ৫৮৩]
[[৬২০] যঈফ। সাঈদ ইবনু মানসূর এটি মাওকূফ হিসেবে বর্ণনা করেছেন। ইবনু উসাইমীন তাঁর শরহে বুলুগুল মারাম (২/৬০৪) গ্রন্থে হাদীসটিকে সহীহ-বলেছেন। তবে বিন বায হাশিয়া বুলুগুল মারাম (৩৬৪) বলেন, হাদীসটি অত্যন্ত দুর্বল এমনকি জাল হওয়ার সম্ভাবনা রয়েছে।]
হাদিসের মান : যঈফ হাদিস

وَلِلطَّبَرَانِيِّ نَحْوُهُ مِنْ حَدِيثِ أَبِي أُمَامَةَ مَرْفُوعًا مُطَوَّلاً
বর্ণনাকারী থেকে বর্ণিতঃ
তাবারানীতে আবূ উমামাহ হতে মারফূ‘ সূত্রে একটি দীর্ঘ বর্ণনাতেও অনুরুপ বর্ণিত আছে। [৬২১] [বুলুগুল মারাম : ৫৮৪]
[[৬২১] তাবারানী ১২১৪, আল-মুজামুল কাবীর ৭৯৭৯। যঈফ। এ হাদীসের সনদ দুর্বল। দেখুন আল-মাজমূ’ ৫/৩০৪, ইবনুস সালাহ বলেন, এ হাদীসের সনদ প্রতিষ্ঠিত নয়। ইবনুল কাইয়েম (রহঃ) বলেন, এ হাদীস দুর্বল হওয়ার ব্যাপারে সকল মুহাদ্দিস একমত। এ হাদীসের রাবী ইসমাঈল বিন আইয়াশ নিজ এলাকা ব্যতীত অন্য এলাকার লোকদের থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে দুর্বল। আর তিনি যাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন তিনি শামের অধিবাসী নন। বরং হেযাযের অধিবাসী। হায়সামী তাহযীবু মুখতাসারুস সুনান (৭/২৫০) গ্রন্থে বলেন, এ হাদিসের একদল রাবী রয়েছেন যাদেরকে আমি চিনি না। সানয়ানী বলেন সকল মুহাক্কিক্বদের ঐকমত্যে এ হাদীসটি দুর্বল। এ হাদীসের উপর আমল করা বিদআত। ঈ’য বিন আব্দুস সালাম বলেন, দাফনকৃত মাইয়্যেতকে তালকীন দেয়া সঠিক নয়, বরং তা বিদআত।]
হাদিসের মান : যঈফ হাদিস